Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন সাজে নজর কাড়লেন নীতা আম্বানি

বিনোদন ডেক্স : ফ্যাশনের আরেক নাম নীতা আম্বানি। তার স্টাইল স্টেটমেন্ট যেন বরাবর ফ্যাশন দুনিয়ায় নতুন সংজ্ঞা তৈরি করেছে। যে কোনো অনুষ্ঠানে বারবার চর্চায় উঠে আসে নীতা আম্বানির শাড়ি থেকে গহনা। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি নারী ক্রিকেট দল, দৃষ্টিহীন নারী ক্রিকেট দল এবং পুরুষ ক্রিকেট দল জেতার পর একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নীতা আম্বানি নিজেই।

সেই অনুষ্ঠানে গোলাপি শাড়িতে সেজে এসেছিলেন নীতা, যা বরাবরের মতোই সামাজিক মাধ্যমে নেটিজেনদের চর্চায় ছিলেন। এদিন নীতার এ লুক দেখে চোখ ফেরাতে পারেননি কেউ-ই। গোলাপি শাড়ির সঙ্গে মানানসই গহনা, ঘড়িতে নজর কেড়েছেন আম্বানিপত্নী। নীতার সাজের পাশাপাশি একই সঙ্গে তার সেই ঘড়ি-গহনা নিয়েও সামাজিক মাধ্যমে কম চর্চা হয়নি। এর বড় কারণ হচ্ছে তার সবকিছুতেই হীরেখচিত গহনা।

গোলাপি শাড়ির সঙ্গে নীতা গলায় পরেছিলেন মানানসই রুপা ও মুক্তা দিয়ে বানানো নেকলেস। হাতে পরেন হীরে বসানো ব্রেসলেট। হাতের আঙুলে জ্বলজ্বল করছে হীরার আংটি। এমনকি নীতার হাতের ঘড়িটিতেও বসানো রয়েছে হীরা, যা দেখে দাম নিয়ে কৌতূহলী নেটপাড়া। নীতার গহনা বা এই বিশেষ ঘড়ির দাম কত জানেন? 

একটি সূত্র জানায়, নীতার হাতের হিরেখচিত ওই ঘড়ির দাম নাকি ৫ কোটি ৪১ লাখ টাকা। আর তার হাতের হীরা ও মুক্তাখচিত ব্রেসলেটের দামও নাকি কয়েক কোটি টাকা। ইতোমধ্যে নীতা আম্বানির ওই ইভেন্টের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন নীতা আম্বানি গত ৫ জানুয়ারি, ২০২৬ মুম্বাইয়ে ‘ইউনাইটেড ইন ট্রায়াম্ফ’ নামক একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানে ভারতের তিনটি বিশ্বজয়ী ক্রিকেট দলকে একসঙ্গে সম্মানিত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনসাফের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করব না: হাসনাত

1

ভেন্যু সংকটে ৯ দিন পেছাল জাতীয় টেবিল টেনিস

2

ইরানের জনগণ পাহলভিকে মেনে নেবে কি না সন্দেহ আছে: ট্রাম্প

3

আইসিসিকে হাজার কোটি টাকার ক্ষতি থেকে বাঁচাল পাকিস্তান

4

১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে

5

যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক

6

অপু বিশ্বাস-বুবলীর বিপরীতে অভিনয় প্রসঙ্গে যা বললেন সজল

7

প্রথম ইনিংসে ৪৫০ রান দিয়ে ভারত কি আগে টেস্ট জিতেছে?

8

একদিনের ব্যবধানে স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরিতে বাড়ল কত?

9

নির্বাচনের পর নতুন রাজনৈতিক মেরুকরণের মুখে বাংলাদেশ

10

বিবিসির খবর / পাকিস্তানি প্লেয়ারদের দ্য হান্ড্রেডে ভারতীয় মা

11

টানা তিন বছর ৪০ গোল রোনালদোর, ২০২৬ সালেই কি হাজারতম?

12

নির্বাচনে ৫ লাখ ৫৬ হাজার আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করব

13

তাবলিগের খুরুজের জোড় ২ জানুয়ারি থেকে

14

অবৈধ অভিবাসীদের আশ্রয়, মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের ২ বছর

15

মামদানির আক্রমণের জবাব দিলেন ট্রাম্প

16

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক র

17

কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার?

18

নাহিদ রানার প্রশংসায় যা বললেন আইরিশ অধিনায়ক

19

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করলেন চমক

20