Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

যুদ্ধবিধ্বস্ত গাজায় ঝড় ‘বায়রন’র তাণ্ডব, ১৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার ভয়াবহ তাণ্ডব চালিয়েছে স্টর্ম ‘বায়রন’। পর্যাপ্ত পোশাক, জ্বালানির অভাবে বিপর্যস্ত হাজারো পরিবার। ঝড়ে মারা গেছেন অন্তত ১৪ জন। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের হামলায় উপত্যকার বাস্তুচ্যুত বাসিন্দারা আগে থেকেই সংকটে থাকলেও এই দুর্যোগ নতুন করে বিপর্যয় ডেকে এনেছে বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়।

প্রতিবেদনে বলা হয়, স্টর্ম ‘বায়রন’ আঘাত হানার পর গাজা উপত্যকাজুড়ে প্রবল ঝড়ে ধসে পড়েছে ঘর, দেয়াল, আশ্রয়ের একমাত্র ভরসা তাঁবুগুলোও। পর্যাপ্ত পোশাক, জ্বালানি বা টিকে থাকার মতো কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়া বিপর্যস্ত হাজারো পরিবার। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে উত্তর গাজার বির আন-নাজা এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি বাড়ি ঝড়ে ধসে পড়ে পাঁচজনের মৃত্যু হয়।

একইদিন ভোরে গাজা সিটির রেমাল এলাকায় একটি দেয়াল ভেঙে তাঁবুর ওপর পড়ে আরও দুইজন নিহত হন। এর আগের দিন শাতি শরণার্থী শিবিরে একটি কাঠামো ধসে একজন মারা যান। আল-মাওয়াসিতে প্রচণ্ড ঠান্ডায় এক শিশুর মৃত্যু হয়। দক্ষিণ গাজার আল-মাওয়াসি থেকে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খালিলি জানান, ঝড়টি আশ্রয়কেন্দ্রগুলোকে মৃত্যুফাঁদে পরিণত করেছে।

 তিনি বলেন, আজও বন্যা, ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝড়ের কারণে ৭৬১টি আশ্রয়কেন্দ্রে থাকা প্রায় ৮ লাখ ৫০ হাজার মানুষ ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের হিসাবে প্রায় ৮ লাখ মানুষ এখন প্রবল ঝুঁকিতে। দুর্যোগ মোকাবিলার মতো কোনো অবকাঠামো নেই উপত্যকাটিতে। ইসরাইলি অবরোধ, যুদ্ধের ক্ষতি আর ভয়াবহ আবহাওয়া মিলে মানবিক সংকট এখন চরমে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

1

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

2

৩ শর্তে জাতীয় সরকার গঠন করতে চান জামায়াত আমির

3

পাওয়েল-শেফার্ড ঝড়ে সহজ ম্যাচ কঠিন করে জিতল নিউজিল্যান্ড

4

এপস্টেইন নথিতে নিজের নাম, যে ব্যাখ্যা দিলেন হ্যারি পটারের লে

5

‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না- এগুলো মিথ্যা প্

6

ভারতের কাছে হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত আছে

7

মুশফিকুর রহিমের রহস্যময় স্ট্যাটাস

8

ব্যাটিংয়ের পর বল হাতেও বাংলাদেশের দাপট

9

ইমরান খানকে মুক্ত করতে নতুন বাহিনী গঠনের ঘোষণা পিটিআই’র

10

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন

11

৯০ হাজার ভক্ত নিয়ে গান প্রকাশের পর অভিনয় ছাড়ার কারণ জানালেন

12

ইসরাইলের সাথে আপাতত সরাসরি আলোচনা নয়: আল শারা

13

বাবার লড়াইয়ের ময়দানে কন্যারা: ঠাকুরগাঁওয়ে নজর কাড়ছেন নিঝর ও

14

এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের

15

শেখ হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি

16

এপ্রিল থেকে জুনে ৫৪ লাখেরও বেশি মুসল্লির ওমরাহ আদায়

17

ইরানে দ্রুত ও শক্তিশালী হামলার বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইসরায়

18

অস্ট্রেলিয়ায় হচ্ছে না ইতালির সিরি 'আ'র ম্যাচ

19

জুলাই সনদ সরকারের এজেন্ডা নয়: আলী রীয়াজ

20