Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

স্বামীর পরকীয়া নিয়ে সরাসরি মুখ খুললেন গোবিন্দের স্ত্রী

বিনোদন ডেস্ক : দাম্পত্য জীবন নিয়ে এখনকার প্রায় প্রতিদিনই সংবাদের শিরোনাম হন বলিউডের তারকা দম্পতি গোবিন্দ ও সুনীতা আহুজা। শোনা যায়, অভিনেতা নাকি তার থেকে অর্ধেক বয়সী নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। একটা সময় স্বামীর পরকীয়ার গুঞ্জন কানে এসেছে বলে স্বীকার করেন সুনীতা। এতে প্রায় বিবাহবিচ্ছেদের জায়গায় চলে যায় তাদের সম্পর্ক। এবার বিবাহিত সম্পর্কে থাকাকালীন অন্যের সঙ্গে গোবিন্দের শারীরিক সম্পর্কে জড়ানো নিয়ে মুখ খুললেন সুনীতা। 

সুনীতা আহুজা জানান, টুইঙ্কেল খান্না এবং অভিনেত্রী কাজল কিছুদিন আগে মন্তব্য করেছিলেন- সম্পর্কের মধ্যে শারীরিক প্রতারণা (যেমন এক রাতের সহবাস) মানসিক প্রতারণার চেয়ে কম ক্ষতিকর। তাদের মতে, মানসিক আঘাতটাই বেশি কষ্টের। সুনীতা জানান, সম্পর্কে শারীরিক প্রতারণা নিয়ে টুইঙ্কেল খান্নার যে ধারণা, তার সঙ্গে তিনি মোটেও একমত নন। টুইঙ্কেলের এই মন্তব্যের বিরোধিতা করে গোবিন্দপত্নী বলেন, ‘আপনি একজনকে ভালোবাসেন, তারপর তার সঙ্গেই প্রতারণা করবেন! এ কেমন কথা! আমি নিজে আবেগপ্রবণ মানুষ।
 
গোবিন্দকে আমি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসব। আমার সঙ্গে যে কেউ প্রতারণা করলেই কষ্ট পাব। সে আমার সন্তান হোক কিংবা গোবিন্দ। প্রতারণা করে মানুষের মনে কষ্ট দেওয়া উচিত নয়।’বিবাহিত সম্পর্কে থাকাকালীন অন্যের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়াকে সুনীতা মোটেও সঠিক মনে করেন না। তিনি বলেন, ‘এসব মোটেও ঠিক নয়, আমাদের বাবা-মা এমন শিক্ষা দেয়নি।’

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেকোনো সময় শুরু হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

1

প্যারাগুয়ের প্রেসিডেন্টকে ট্রাম্প বললেন, আপনি সুদর্শন পুরুষ

2

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

3

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

4

ধর্মেন্দ্রকে স্মরণ করে চোখ ভিজল সালমানের

5

রহস্যজনকভাবে আমিরাত সফর বাতিল করলেন এরদোয়ান

6

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

7

নতুন বছরে শুরু হতে পারে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ

8

যে ৬ আসনে এনসিপির প্রার্থীরা বিজয়ী

9

জুলাই সনদ প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে : আলী

10

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে নতুন রেকর্ড

11

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্

12

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব: যুবরা

13

মন্ত্রিসভার শপথে ডাক পেয়েছেন ড. মঈন খান

14

‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

15

কানাডার প্রধানমন্ত্রীর ‘শান্তি পর্ষদে’ যোগদানের আমন্ত্রণ বাত

16

অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র নতুন টিজারে এক্স-মেনের উপস্থিতি, ফ্য

17

যুক্তরাষ্ট্রে আজীবন নিষিদ্ধ ইসরায়েলি কমেডিয়ান

18

সাঞ্জুর দুর্দান্ত ফর্ম অভিষেকের জন্য স্বস্তির: দীনেশ কার্তিক

19

দিল্লির পর কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বিক্ষোভ

20