Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

পাওয়েল-শেফার্ড ঝড়ে সহজ ম্যাচ কঠিন করে জিতল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : অকল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজ নেমেছিল ২০৮ রানের লক্ষ্যে। ১৩তম ওভারে রোস্টন চেজকে যখন মিচেল স্যান্টনার ফেরালেন, তখন তাদের স্কোর ৬ উইকেটে ৯৩ রান। সহজ জয়ের সুবাস পেতে শুরু করেছিল নিউজিল্যান্ড। কিন্তু রভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড ম্যাচের অঙ্ক পাল্টে দেন। দ্বিতীয় টি-টোয়েন্টি নিউজিল্যান্ডই জিতেছে, কিন্তু মাত্র ৩ রানে! পাঁচ ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরাল স্বাগতিকরা।

পাওয়েল ও শেফার্ড সপ্তম উইকেট জুটিতে ৬২ রান যোগ করেন। শেফার্ড ১৬ বলে ১ চার ও ৪ ছয়ে ৩৪ রান করে আউট হলে ম্যাথু ফোর্ড ব্যাটে আগুন ধরান। শেষ ওভারে উইন্ডিজের দরকার ছিল মাত্র ১৬ রান। অন্যপ্রান্তে সেট হয়ে গেছেন পাওয়েল, ফোর্ড প্রথম তিন বলে দুটি করে চার মেরে ব্যবধান আরো কমান। কিন্তু চতুর্থ বলে শর্ট থার্ডে চাপম্যান পাওয়েলকে ফিরিয়ে স্বস্তিত ফেরান। ১৬ বলে একটি চার ও ছয়টি ছয়ে ৪৫ রানে থামেন এই ব্যাটার। বাকি দুই বলে কাইল জেমিসন মাত্র দুই রান দিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয় ছিনিয়ে নেন।

 
ফোর্ড ১৩ বলে দুটি করে চার-ছয়ে ২৯ রানে অপরাজিত ছিলেন। এর আগে আলিক অ্যাথানেজ ৩৩ রান করেন। ৮ উইকেটে ২০৪ রানে থামে ক্যারিবিয়ানরা। নিউজিল্যান্ডের বড় সংগ্রহে চাপম্যান ঝড় তোলেন। ২৮ বলে ৬ চার ও ৭ ছয়ে ৭৮ রান করেন তিনি। শেষ দিকে ড্যারিল মিচেল ১৪ বলে ২৮ ও স্যান্টনার ৮ বলে ২ ছয়ে ১৮ রানে অপরাজিত থেকে দলীয় স্কোর দুইশ পার করেন। ৫ উইকেট হারিয়ে ২০৭ রান করেছিল স্বাগতিকরা।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

1

জামায়াত আমিরের ‘নির্বাচনি বিতর্কে’ অংশ নেওয়ার আহ্বান, যা জান

2

ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নিশানায় কলম্বিয়া

3

জোহরান মামদানিকে ট্রাম্পের হুঁশিয়ারি

4

খারগ দ্বীপে হামলাকারীদের জন্য কঠোর বার্তা ইরানের

5

এবার নাকভির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে ভারত

6

প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

7

রাজস্ব আদায় সংক্রান্ত ৫টি অধ্যাদেশ পরিণত হচ্ছে আইনে, খসড়া অ

8

২২ হাজার কোটিতে বেঙ্গালুরুর মালিকানা বদল

9

জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

10

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি

11

আমি যে নতুন, সেটাই বুঝতে পারছি না: জ্যোতির্ময়ী

12

হাঁটুর চোটে মাঠের বাইরে ফরাসি ফরোয়ার্ড, ফিরবেন কবে!

13

আক্রমণভাগের শক্তি বাড়াতে ঘানার উইঙ্গারকে দলে নিলো সিটি

14

ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ

15

পাকিস্তানি সেনাদের অভিযানে ‘ভারতের মদদপুষ্ট’ ২২ সন্ত্রাসী নি

16

অভিনেতা রাহুলের স্ত্রীর উদ্দেশ্যে যা বললেন জয়া

17

১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান

18

শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান

19

ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি

20