Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরের ‘নির্বাচনি বিতর্কে’ অংশ নেওয়ার আহ্বান, যা জানাল বিএনপি

ডেস্ক নিউজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের পক্ষ থেকে দেওয়া ‘নির্বাচনি বিতর্কের’ প্রস্তাবকে একটি ‘চটকদার বিষয়’ হিসেবে অভিহিত করেছে বিএনপি। শনিবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

জামায়াত আমিরের ফেসবুক পোস্ট ও তারেক রহমানকে ট্যাগ করে নির্বাচনি আলোচনার আহ্বানের প্রেক্ষিতে মাহদী আমিন বলেন, প্রচারণার শেষ সময়ে এসে এমন প্রস্তাব স্রেফ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার একটি কৌশল হতে পারে। 

বিএনপির নির্বাচনি মুখপাত্র আরও বলেন, এই বিষয়ে তারেক রহমানের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি। তবে আমার কাছে মনে হয়েছে ফেসবুকে একটা পোস্ট করা এবং তারেক রহমানের অ্যাকাউন্টকে ট্যাগ করা বেশ চটকদার একটা বিষয়। আগামীকাল, পরশুদিন চেয়ারম্যানের শিডিউল খালি নেই। তবে আমরা বলি কী, এই যে পলিসি ডিবেটের কথা বলা হচ্ছে, বিএনপি তো হুট করে পলিসিটা দেয়নি। আপনারা ২০১৩ সালে জুলাই মাসে তারেক রহমানের একটা বক্তব্য যদি দেখেন, ফেসবুকে আছে, ইউটিউবে আছে—একটি ইফতারের প্রোগ্রামে উনি যে বক্তব্য দিয়েছিলেন তার অনেকটুকুই কিন্তু ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা দেখতে পেয়েছি।

অর্থাৎ ২০১৩ সালে উনি যে বক্তব্য দিয়েছিলেন সেটি কিন্তু তারও আগে প্রায় কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ছিল। আমরা দেখলাম তারেক রহমান গত প্রায় এক যুগের বেশি সময় ধরে অনেকগুলো সুবিন্যস্ত, সুনির্দিষ্ট পলিসির কথা বলেছেন। ফ্যাসিবাদের সময় যখন আইন-আদালতের মাধ্যমে উনার বাকস্বাধীনতাকে হরণ করে উনার বিভিন্ন বক্তব্য প্রচারে বাধা দেওয়া হয়েছিল, আপনারা সেগুলো হয়তো সেভাবে প্রচার করতে পারেননি। কিন্তু বিএনপির নির্বাচনি ইশতেহার উনার সেই বক্তব্য, বিবৃতি, পলিসির আলোকেই নির্ধারিত হয়েছে।

মাহদী আমিন বলেন, দীর্ঘ সময় ধরে কোনো আলোচনা, কোনো সমালোচনা, কোনো যৌক্তিক বয়ান তৈরি না করে হুট করে নির্বাচনের আগে পলিসি ডিবেটটা কেন—এটা যেমন একটা প্রশ্ন রাখে, একইভাবে আমার জানামতে জামায়াতের যিনি আমির রয়েছেন উনার কোনো পলিসি পোস্ট আমি গত দেড় বছরে তো দেখিনি। তার আগে গত ১৬ বছর ১৮ বছরে কখনোই দেখিনি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি থেকে আমরা যে ম্যানিফেস্টো করেছি, ডিফারেন্ট প্রফেশনাল টিমসরা কাজ করেছে, উনার ভিশনকে সামনে রেখে। জামায়াতের আমিরের ক্ষেত্রে কি এটাই প্রযোজ্য নাকি উনার টিম মেম্বাররা করেছেন, উনি শুধু ওয়াকিবহাল হয়েছেন—সেটা আমরা জানি না।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন জামায়াতের রাজনৈতিক অবস্থানের ধারাবাহিকতা ও স্পষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, একদিকে জামায়াত আমিরের পুরোনো বক্তব্যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে ঘরের দিকে নেওয়ার কথা বলা হয়েছে, আবার এখন তারা নারী মন্ত্রী করার কথা বলছে—অথচ এই নির্বাচনে তারা একজন নারী প্রার্থীকেও মনোনয়ন দেয়নি। এর বিপরীতে বিএনপিকে ‘নারীর ক্ষমতায়নের দল’ হিসেবে দাবি করে তিনি জানান, বিএনপির হাত ধরেই দেশে নারী শিক্ষা ও কর্মসংস্থানে বিপ্লব ঘটেছে এবং তারেক রহমানের ‘ফ্যামিলি কার্ড’ পরিকল্পনা সেই ধারাবাহিকতারই অংশ। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিটওয়াহর তাণ্ডবে শ্রীলঙ্কায় ১২৩ জনের মৃত্যু, নিখোঁজ ১৩০

1

দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল ফাওয়াদ-মাহিরার ‘নীলোফর’

2

যুক্তরাষ্ট্রকে ‘আশীর্বাদ’ আখ্যা দিয়ে যা বললেন প্রিন্সেস রিমা

3

স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে নেয়া হচ্ছে ইমরান খানকে

4

নির্বাচন সফল করার বিষয়ে ইসিকে আশ্বস্ত করলেন আইজিপি

5

পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ ‘ভিআইপি’ বন্দিরা

6

শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়

7

মাদুরোকে নিউইয়র্কের আদালতে নেওয়া হয়েছে

8

শীর্ষস্থানে আর্সেনাল, ইউনাইটেডের হোঁচট

9

জুনিয়র বৃত্তির ফলাফলে দেশসেরা যে স্কুল

10

শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

11

মার্কিন বন্দিশালায় দূষিত পানি, পচা খাবার দেওয়া হচ্ছে অভিবাসন

12

একক এখতিয়ারে গোপনীয়তার সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছেন তারেক রহম

13

ফের বিয়ের পিঁড়িতে ‌‘বোঝে না সে বোঝে না’র সেই পাখি

14

'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন

15

তারেক রহমানের জন্য ‘ট্রাভেল পাসের’ প্রসঙ্গ আসছে কেন?

16

ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি: র

17

পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা

18

আগামী এক দশকে তাপমাত্রা সর্বোচ্চ সীমা পেরোনোর সম্ভাবনা

19

একাত্তরের ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরু

20