Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্রিকেটে বিশ্বকাপ বয়কটের নজির এবারই প্রথম নয়

স্পোর্টস ডেস্ক : বিসিবি শেষ পর্যন্ত ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশকে ছাড়াই এই বৈশ্বিক আসর বসবে। তবে বাংলাদেশই প্রথম নয়, বিশ্ব ক্রীড়া ইতিহাসে বড় আসর থেকে সরে দাঁড়ানোর অনেক নজির রয়েছে। আজ প্রথম কিস্তিতে আন্তর্জাতিক ক্রিকেট ‘বর্জন’ নিয়ে এই প্রতিবেদন।

আন্তর্জাতিক ক্রিকেটে বয়কটের খেলা প্রথম শুরু হয় ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপে। সেবার টুর্নামেন্টের তিন আয়োজক ছিল ভারত, পাকিস্তান ও শ্রীলংকা। শ্রীলংকায় তখন গৃহযুদ্ধ চলছে। নিরাপত্তাশঙ্কায় গ্রুপপর্বের ম্যাচ খেলতে দেশটিতে যেতে অস্বীকৃতি জানায় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। ফলে তাদের ওই ম্যাচগুলোর পয়েন্ট কাটা হয়। তারপরও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত লাহোরে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার শিরোপা জেতে শ্রীলংকা।

২০০৩ ওয়ানডে বিশ্বকাপেও ঘটে একই ধরনের ঘটনা। সেবার যৌথ আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া। জিম্বাবুয়ের সঙ্গে ব্রিটেনের রাজনৈতিক টানাপোড়েনের জেরে হারারেতে স্বাগতিকদের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় ইংল্যান্ড। এছাড়া নিরাপত্তা শঙ্কায় কেনিয়ায় খেলতে যায়নি নিউজিল্যান্ড। ওই দুই ম্যাচে ওয়াকওভার পায় জিম্বাবুয়ে ও কেনিয়া।

২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল ইংল্যান্ড। জিম্বাবুয়ের রবার্ট মুগাবে সরকারের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক তখন আরও তিক্ত। ফলে জিম্বাবুয়ের ক্রিকেটারদের ইংল্যান্ডের ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় বিশ্বকাপ অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার আলোচনা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত আইসিসির সঙ্গে সমঝোতায় বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিলেও পুরো অংশগ্রহণ ফি পায় জিম্বাবুয়ে। তাদের জায়গায় খেলার সুযোগ পায় স্কটল্যান্ড। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশে দল পাঠায়নি অস্ট্রেলিয়া। তাদের জায়গায় খেলেছিল আয়ারল্যান্ড।

বাংলাদেশের আগে বয়কটের সবশেষ নজির ভারতের। সরকারের কাছ থেকে অনুমতি না পাওয়ার অজুহাত দেখিয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায় ভারত। আইসিসি বাংলাদেশের দাবি না মানলেও ভারতের ইচ্ছায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের সব ম্যাচ দুবাইয়ে আয়োজনের ব্যবস্থা করেছিল। শেষ পর্যন্ত ভারতই শিরোপা জেতে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ায় হচ্ছে না ইতালির সিরি 'আ'র ম্যাচ

1

‘হয়তো ভালো কিছু হচ্ছে’, ইউক্রেন শান্তি পরিকল্পনা ইস্যুতে ট্র

2

মামলার বাদীকে আজ জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী

3

হত্যার হুমকির প্রতিবাদে ভূমি দস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

4

রমজানে সুস্থ থাকতে জরুরি খাদ্যাভ্যাসে পরিবর্তন ও সচেতনতা

5

বিমানের অন্দরে ‘ঘনিষ্ঠ’ কারিনা-হৃতিক

6

নেত্রকোনায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

7

জামায়াতকে ইঙ্গিত করে যা বললেন বিএনপি মহাসচিব

8

সামাজিক মাধ্যমে ভুয়া চাকরির ফাঁদ থেকে সাবধান

9

নিজের লিগ্যাসি নিজেই নষ্ট করছেন সালাহ: রুনি

10

বিপিএল খেলতে দেশে পা রেখেছেন যেসব বিদেশি ক্রিকেটার

11

কুড়িগ্রামে আ'লীগের ৯ নেতার বিএনপিতে যোগদান, জেলা জুড়ে সমালোচ

12

শেষ সিনেমা নিয়ে চিঠিতে কি লিখেছিলেন জুবিন গার্গ?

13

২৩ হাজার কোটি টাকার চেলসিকে রুখে দিল কারাবাগ

14

লন্ডন থেকে ফিরেই হাদিকে দেখতে গেলেন জামায়াত আমির

15

নেপালকে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ

16

‘ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো আমাদের প্রধানমন্ত্রীকেও অপহরণ ক

17

পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা

18

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

19

একনেকে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণসহ ২২ প্রকল্প অনুমোদন

20