Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

স্পোর্টস ডেস্ক : ভিন্ন ভিন্ন মেজর টুর্নামেন্টে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা অধরা রয়েছে ইগার শিয়াটেকের। এবার সেই স্বপ্ন পূরণে টুর্নামেন্টে অংশ নেন পোল্যান্ডের এই টেনিস তারকা। কিন্তু রিবাকিনার কাছে হেরে ধূলিস্বাৎ হয়েছে তার সেই স্বপ্ন।

সেরা আটের লড়াইয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা শিয়াটেক এলেনা রিবাকিনার কাছে ৭-৫, ৬-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছেন। বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়াটেক চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মাধ্যমে ওপেন যুগে ষষ্ঠ নারী হওয়ার স্বপ্ন নিয়ে মেলবোর্নে নেমেছিলেন। গত বছর ঘাসের কোর্টে শিরোপা জয়ের পর অস্ট্রেলিয়ান ওপেনকে তিনি দেখছিলেন স্বপ্ন পূরণের মঞ্চ হিসেবে। তবে টুর্নামেন্ট শুরুর আগে অর্জনটির গুরুত্ব স্বীকার করলেও বাইরের চাপ এড়িয়ে চলার কথা জানিয়েছিলেন ২৪ বছর বয়সী এই টেনিসার।

 
 
মেলবোর্ন পার্কের দ্রুতগতির কোর্টে আক্রমণাত্মক প্রতিপক্ষের বিপক্ষে শিয়াটেকের সমস্যাটা এদিনও স্পষ্ট ছিল। সার্ভে ধারাবাহিকতা না থাকায় সুযোগ কাজে লাগান ২০২২ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন রিবাকিনা। প্রথম সেটে দুজনেরই একাধিকবার সার্ভ ভাঙলেও শেষদিকে নিয়ন্ত্রণ নেন রিবাকিনা। গুরুত্বপূর্ণ ১২তম গেমে ০-৩০ থেকে ফিরে এসে সেট জেতেন তিনি। দ্বিতীয় সেটে আরও আগ্রাসী হয়ে ওঠেন কাজাখস্তানের তারকা।

২০২৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনে রানার্সআপ ছিলেন ২৬ বছর বয়সী রিবাকিনা। এবার সেমিফাইনালে নিশ্চিতভাবেই মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের কোনো এক খেলোয়াড়ের। শেষ কোয়ার্টার ফাইনালে জেসিকা পেগুলা ও আমান্ডা আনিসিমোভার লড়াইয়ের বিজয়ীর বিপক্ষে খেলবেন তিনি। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধের সঙ্গে কোন খাবার শরীরের ক্ষতি করে?

1

সালমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যা বললেন সাবেক প্রেমিকা ক

2

ভারতে খেলতে বাংলাদেশকে বাধ্য করা যাবে না: ক্রীড়া উপদেষ্টা

3

নারীরা নামাজের জন্য মসজিদে যেতে পারবে?

4

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র মিলবে আজ, মানতে হ

5

সক্ষমতা অর্জনের পর এলডিসি উত্তরণ : আমির খসরু

6

বিশ্বকাপ বয়কট করার সাহস পাকিস্তানের নেই: রাহানে

7

রাশিয়ার ‘অ্যাকশন’, যুক্তরাষ্ট্রের তাড়া করা তেল ট্যাংকার পাহ

8

দেড় মাসে দেড় লাখ আফগানকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান-ইরান

9

মুশফিকের ৯৯তম ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

10

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে ব

11

ইংল্যান্ডকে ধসিয়ে আইসিসির মাসসেরা মিচেল স্টার্ক

12

নিজ কেন্দ্রে হারলেন মির্জা আব্বাস

13

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দ

14

‘ন্যায়বিচারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না’, শেখ হাসিনার রায়ে ট্

15

নভেম্বরের ৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৫ কোটি ডলার

16

আজকের মুদ্রার রেট: ৮ জানুয়ারি ২০২৬

17

প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন আজ

18

এবার ঐশ্বরিয়ার পথে হাঁটলেন শিল্পা শেঠি

19

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

20