Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এটি জানানো হয়। 

বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।

প্রধান উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান

1

জাতীয় নির্বাচনের তফশিল আগামী সপ্তাহে

2

গাজায় মানবিক সহায়তা প্রবেশে জাতিসংঘের প্রস্তাব গৃহীত

3

প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সা

4

রংপুরের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন সোহান

5

‘এখন আমাদের দেশের সম্মানের প্রশ্ন’

6

মঙ্গলবার দুটি শপথগ্রহণ করবেন নতুন এমপিরা

7

এক দিনে ডেঙ্গু আক্রান্ত ৮৩৩ জন, মোট মৃত্যু ৩২৬

8

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের চাহিদা আকাশছোঁয়া, বাড়ছে দাম

9

আত্মগোপন শেষে প্রকাশ্যে এলেন মাচাদো

10

ঢাকা-১৯ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ডা: সালাউদ্দিন বাবু

11

পরিবেশ অত্যন্ত চমৎকার, উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে : ইসি

12

বিশ্বকাপে বাংলাদেশের দারুণ পারফরম্যান্স, সোবহানার রেকর্ড

13

রাশিয়ার গুরুত্বপূর্ণ খনিজ উত্তোলনে পরিকল্পনা তৈরির নির্দেশ প

14

জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে এবার যা বললেন ধর্ম উপদেষ্টা

15

মুক্তির আগেই রেকর্ড গড়ছে যশের ‘টক্সিক’

16

একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ

17

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

18

দেলসি রদ্রিগুয়েজকে স্বীকৃতি দিলো ভেনেজুয়েলার সেনাবাহিনী

19

লেনদেন কমলেও বাজার মূলধন হাজার কোটি টাকা

20