Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক : গাজা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, গাজায় শিশুদের কান্না ও দুর্দশা বিশ্বকে নাড়া দিচ্ছে।

 কিন্তু তারপরেও ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। গাজায় মানবিক সহায়তা দেয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধের সমালোচনায় শুক্রবার ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এরদোয়ান বলেন, বাতাস, বৃষ্টি এবং কাদার মধ্যে বসবাসকারী শিশুদের কান্না করা ছাড়া উপায় নেই, কেননা তাদের কাছে তাঁবু নেই। আমরা কন্টেইনার পাঠাতে চাই, কিন্তু নেতানিয়াহুর যেতে দেয় না… আজ হোক কাল হোক, আল্লাহর ইচ্ছায়, আমরা এই নির্যাতিত মানুষকে এই কষ্ট থেকে উদ্ধার করব।

এর আগে, বৃহস্পতিবার গাজায় মানবিক সহায়তা দেয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েল। যার মধ্যে ডক্টর্স উইদাউট বর্ডারসও রয়েছে। ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করেন এরদোয়ানও।

সূত্র : হুরিয়েত ডেইলি নিউজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্ল্যাকে দ্যুতি ছড়ালেন সুনেরাহ

1

এবারের নির্বাচন সরকারের ‘মহাসাফল্য’: প্রধান উপদেষ্টা

2

এক প্রশ্নের জন্য ১ ম্যাচ নিষিদ্ধ

3

১১ দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব : নাহিদ ইসলাম

4

আলোচিত যত ফুটবলার অবসরে গেলেন

5

সংযম ও সংলাপের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

6

হেমার জন্য ভীষণ খারাপ লাগছে: মমতাজ

7

দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে আবারো প্রশাসনের অভিযান

8

হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চাইল জাতিসংঘ

9

পাচার হওয়া অর্থ ফেরাতে সাহায্য করবে সুইজারল্যান্ড

10

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় পুতিনের প্রতিক্রিয়া কী?

11

‘গুণ্ডামির কাছে আমরা মাথা নত করি না’

12

কে এই মার্টিন লুথার কিং?

13

পরীমনির সেই ‘আপত্তি’ কাটিয়ে ফের রাজের নায়িকা মিম

14

তারেক রহমানকে আগে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে হবে

15

বিশ্বকাপে ফারহানের রেকর্ড সেঞ্চুরি

16

ইরানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, কেঁদে কেঁদে বললেন ‘সুখবরের অ

17

মির্জা আব্বাসের সম্পদ ৬৮ কোটি টাকা

18

ইরানের সর্বোচ্চ নেতার ক্ষমতা কতটা, কীভাবে নির্বাচিত হয়?

19

শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী

20