Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য একটি মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের পথে রয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এই আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতবার্তা পাওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, দ্বিতীয় দফার এই আলোচনায় ইরান অংশ নেবে কি না, সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নিশ্চিত বা নাকচ করা সম্ভব নয়। দেশটির প্রধান রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-ও জানিয়েছে, কর্মকর্তাদের পক্ষ থেকে এই আলোচনার বিষয়ে কোনো নিশ্চয়তা মেলেনি। ফারস নিউজ ইরানের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আলোচনার সামগ্রিক সম্ভাবনা খুব একটা ইতিবাচক নয়। অন্য একটি সূত্র জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকবে, ততক্ষণ ইসলামাবাদে দ্বিতীয় কোনো বৈঠকের কথা ইরান চিন্তাও করবে না।

এদিকে সিএনএন জানিয়েছে, ইরানি সূত্র থেকে তাদের আগে জানানো হয়েছিল যে মঙ্গলবার একটি প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছাতে পারে। তবে এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ আরও কঠোর অবস্থান তুলে ধরে রবিবার জানিয়েছে, আলোচনার জন্য কোনো প্রতিনিধি দল পাঠানোর বর্তমান কোনো পরিকল্পনা ইরানের নেই। তারা সাফ জানিয়ে দিয়েছে, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ জারি থাকা অবস্থায় কোনো আলোচনা সম্ভব নয়।
 
সূত্র: সিএনএন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নিয়ে মেসির সঙ্গে কী কথা হয়েছে জানালেন ডি পল

1

‘ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো আমাদের প্রধানমন্ত্রীকেও অপহরণ ক

2

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি আড়াই লাখ টাকা ছাড়াল

3

নির্বাচন ৫ বছরের জন্য, কিন্তু গণভোট শত বছরের: প্রধান উপদেষ্ট

4

অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ

5

‘ম্যায় হু না’-এর সিক্যুয়েলে থাকছেন শাহরুখ খান!

6

বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মর্যাদাপূর্ণ অবস্থান অ

7

শেফালি-দীপ্তির ব্যাটে ফাইনালে দ. আফ্রিকাকে শক্ত চ্যালেঞ্জ জা

8

রাজনৈতিক নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধান

9

ভূমিকম্প মোকাবিলায় নতুন পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

10

হরমুজ প্রণালিতে বাড়ছে বাণিজ্যিক জাহাজ চলাচল, কাদের সুযোগ দিচ

11

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

12

‘ভারতকে উচিত শিক্ষা দিয়েছে দক্ষিণ আফ্রিকা’

13

ধানের শীষ জয়ী হলে ১ কোটি লোকের কর্মসংস্থান হবে: মির্জা ফখরুল

14

মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদ

15

আসিফ পদত্যাগ করছেন আজ, মাহফুজ অনিশ্চিত!

16

শিল্প ও সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়

17

কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন শশী থারুর

18

ইউরোপীয় নেতাদের সমালোচনা করলেন ট্রাম্প

19

পাকিস্তান-ভারত সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল: ট্রাম্প

20