Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ম্যায় হু না’-এর সিক্যুয়েলে থাকছেন শাহরুখ খান!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড ছবি ‘ম্যা হু না’-এর মাধ্যমে পরিচালনায় অভিষেক করেন নৃত্য পরিচালক ফারাহ খান। কেন্দ্রীয় চরিত্রে থাকা শাহরুখ খান অভিনীত ২০০৪ সালের এ ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়। বলিপাড়ায় নতুন গুঞ্জন, দুই দশক পর এবার এর সিক্যুয়েল বানাতে যাচ্ছেন ফারাহ। শোনা গেছে, প্রথম সিনেমার পর এর দ্বিতীয় কিস্তিতেও কেন্দ্রীয় চরিত্রে থাকতে পারেন শাহরুখ। 

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এ সম্পর্কে জানায়, ‘ম্যায় হু না’-র দ্বিতীয় কিস্তির চিত্রনাট্যের প্রাথমিক খসড়া নিয়ে ইতোমধ্যে আলোচনা সেরেছেন শাহরুখ ও ফারাহ। তবে শাহরুখ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। আগামী মে মাসে ‘কিং’ ছবির শুটিং শেষ করার পরই এ নিয়ে সিদ্ধান্ত নেবেন অভিনেতা। শোনা যাচ্ছে, সিক্যুয়েলে শাহরুখকে দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে। একেবারে ভিন্নধর্মী দুটি চরিত্রে তাকে হাজির করার পরিকল্পনা করেছেন ফারাহ খান। এই ডাবল-রোল ভাবনাই নাকি অভিনেতাকে বেশ আগ্রহী করে তুলেছে। 
 

দেশাত্মবোধক গল্পের ছোঁয়ায় ছবির কাহিনি আবর্তিত হবে, যেখানে অ্যাকশন ও হালকা কমেডিও থাকবে। ভারতের বিরুদ্ধে নতুন এক হুমকিকে কেন্দ্র করেই এগোবে ‘ম্যা হু না’-এর গল্প। নির্মাতা মূল ছবির আবহ বজায় রেখেই গল্পকে আধুনিকভাবে উপস্থাপনের পরিকল্পনা করছেন বলে জানা যায়। তবে সিক্যুয়েলে এবার আগের মতো কলেজ চত্বর নয়, বরং আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশপ্রেমের গল্প তুলে ধরা হবে। 

উল্লেখ্য, এখন পর্যন্ত শাহরুখ-ফারাহ জুটি একসঙ্গে মোট তিনটি ছবি করেছেন। সবগুলোই বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। ২০০৪ সালে ‘ম্যা হু না’-র পর ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ এবং ২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ ভালো আয় করেছে। কিছুদিন আগে নিজের ইউটিউব ভ্লগেও কিং খানকে নিয়ে আবারও ছবি বানানোর ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন ফারাহ। তাই ভক্তরাও এখন দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছে।  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের

1

আজকের স্বর্ণের দাম

2

শাবান মাসের নামকরণের ইতিহাস ও তাৎপর্য

3

ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা ক

4

‘ম্যায় হু না’-এর সিক্যুয়েলে থাকছেন শাহরুখ খান!

5

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আমরা স্বাধীনতা অর্জন ক

6

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ

7

নদীর উপর নির্মিত প্রকল্প পরিবেশগত ক্ষতি ডেকে আনছে : উপদেষ্টা

8

আলেমদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের

9

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

10

ইরানে ভূমিকম্প অনুভূত

11

ইংলিশ অলরাউন্ডারকে দলে ভেড়াল সিলেট, সৌম্যকে নিয়ে নোয়াখালীর ব

12

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়লেন অভিষেক-গিল জুটি

13

পোস্টাল ব্যালটে স্বচ্ছতা বজায় রাখতে হবে: আমির খসরু

14

স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ও দুর্নীতির অবসান ঘটানোর ঘোষণা স্বা

15

১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার, আর নীতিগত সিদ্ধান্ত নেবেন ন

16

‘নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে’

17

মার্কিন হামলা হলে ইরানকে সহায়তার ঘোষণা আফগানিস্তানের

18

‘যারা অনেক বড় মাপের মানুষ তাদের নিয়ে ট্রল হয়’

19

অপু বিশ্বাস-বুবলীর বিপরীতে অভিনয় প্রসঙ্গে যা বললেন সজল

20