Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইউরোপীয় নেতাদের সমালোচনা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউরোপীয় নেতাদের ‘দুর্বল’ হিসেবে সমালোচনা করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতি সমর্থন কমাতে পারে। 

ট্রাম্প সংবাদমাধ্যম পলিটিকোর সঙ্গে বিস্তৃত সাক্ষাৎকারে বলেন, ইউরোপীয় দেশগুলো ইউক্রেন যুদ্ধ বন্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ‘ক্ষয়িষ্ণু’ ইউরোপীয় দেশগুলো অভিবাসন নিয়ন্ত্রণ বা রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

জবাবে, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, তিনি ইউরোপে যা দেখেছেন তা হলো শক্তি, এবং কিয়েভের প্রতিরক্ষা বিনিয়োগ ও তহবিল উভয়কেই সমর্থন করছেন।

ট্রাম্প আরও বলেন, দুইজন প্রেসিডেন্ট শান্তির জন্য কাজ করছেন। ট্রাম্প নিজেই এবং ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সংঘাত বাড়ানোর চেষ্টা করেছেন।

ট্রাম্প জেলেনস্কিকে শান্তি চুক্তিতে সম্মত হতে চাপ প্রয়োগ করছেন এবং মস্কোর কাছে কিছু অঞ্চল ছেড়ে দিয়ে নিজেদের নিয়ন্ত্রণ রাখার প্রস্তাব দিয়েছেন। 

তবে মঙ্গলবার রাতে এক্সে জেলেনস্কি ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেন ও ইউরোপ যুদ্ধের অবসান সম্পর্কিত সম্ভাব্য পদক্ষেপের সমস্ত উপাদান নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে এবং পরিকল্পনার ইউক্রেনীয় ও ইউরোপীয় অংশগুলো আরও উন্নত হয়েছে। 

ট্রাম্প ইউরোপ যুদ্ধ বন্ধে সাহায্য করতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তারা কথা বলে কিন্তু কাজ করে না, ফলে যুদ্ধ চলতেই থাকে।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে, মার্কিন কর্মকর্তারা ইউক্রেনীয় ও রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন, তবে এখনও পর্যন্ত কোনো চুক্তি হয়নি।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি স্কটল্যান্ডের সহানুভূতি

1

দুগ্ধজাত পণ্য সহ্য হয় না তামান্নার

2

‘হয়তো ভালো কিছু হচ্ছে’, ইউক্রেন শান্তি পরিকল্পনা ইস্যুতে ট্র

3

একাধিক দলে ‘পাকিস্তানি’ ক্রিকেটার, ভিসা দিচ্ছে না ভারত

4

সর্বোচ্চ রেটিং পেল মাত্র দু’দিনেই শেষ হওয়া টেস্টের উইকেট

5

'অনেক হয়েছে, আর ওয়াশিংটনের নির্দেশে চলবো না'

6

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম

7

সিরিয়ার প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ট্রাম্

8

আয়ারল্যান্ড বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন

9

নওগাঁয় সাহিত্য উৎসব অনুষ্ঠিত

10

তারেক রহমানের জন্য ‘ট্রাভেল পাসের’ প্রসঙ্গ আসছে কেন?

11

পান্তের নেতৃত্বে খেলবেন কোহলি, দল ঘোষণা

12

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব: যুবরা

13

যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানে তীব্র জ্বালানি সংকটে কিউবা

14

বার্সার রেকর্ড ১৬ আর রিয়ালের ১৪তম স্প্যানিশ সুপার কাপের লড়াই

15

ক্যাটরিনা-ঐশ্বরিয়ার সঙ্গে কী মিল রয়েছে ওয়ামিকার ?

16

রোনালদো থেকে সানিয়া মির্জা: দুবাইয়ে কার কত সম্পত্তি

17

অস্ত্র সমর্পণ করতে রাজি গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী?

18

আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশিকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে

19

‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না- এগুলো মিথ্যা প্

20