Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

পিছিয়ে পড়া আল নাসরকে জিতিয়ে রোনালদোর নতুন উদ্‌যাপন

স্পোর্টস ডেস্ক : আল-আউয়াল পার্কে পেনাল্টি থেকে গোল করেই মাঠের বাঁ দিকের কোণায় চলে যান পর্তুগিজ তারকা। দুই হাত দুই দিকে তুলে পা নাচিয়ে ও কোমর দুলিয়ে নাচতে শুরু করেন তিনি। যেমনটি হয়, বেশ কয়েকজন সতীর্থ পিছু নিয়েছিলেন। এদের মধ্যে সালিম আল-নাজদি লাফিয়ে রোনালদোর ঘাড়ে উঠে যান। নিয়ন্ত্রণ রাখতে না পেরে পড়েও যান তিনি।

আল নাসরের খেলোয়াড়দের উদ্‌যাপন চলে আরও কিছুক্ষণ। রোনালদোর জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্স তার মাথায় ব্যান্ড-জাতীয় কিছু একটা পরিয়ে দেন। এরপর সবাই মিলে নাচতে শুরু করেন। তাদের এই খুশির কারণ আছে, ফেইহার বিপক্ষে লিগ ম্যাচটিতে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জিতেছে। আল নাসরের দুটি গোলই রোনালদোর, ফেইহারটি জ্যাসনের।

১৩ মিনিটেই ফেইহা এগিয়ে গিয়েছিল। ৭ মিনিট পর সমতায় ফিরে আল নাসর। কিন্তু অফসাইডের কারণে ভিএআর রিভিউয়ের পর সেটি বাতিল হয়ে যায়। অবশেষে তারা ব্যবধান ১-১ করে ৩৭ মিনিটে। কিংসলে কোম্যানের অ্যাসিস্ট থেকে জালের দেখা পান রোনালদো।

১১৬ মিনিটে গড়ানো ম্যাচের যোগ করা সময়ের ১১৫ মিনিটে পেনাল্টি পায় আল নাসর। সেখান থেকে রোনালদো করেন ক্যারিয়ারের ৯৫২তম গোল। এবারের লিগে এটা তার অষ্টম, ফেলিক্স ও জশুয়া কিং করেছেন ৯টি করে। এরপর রোনালদোর ওই নাচের উদ্‌যাপন।

এই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আল-তাওয়ানের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৩ বাড়ালো শীর্ষে থাকা আল নাসর। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ২১। এবারের লিগে তাদের কোনো হার নেই, নেই কোনো ড্রও।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেরুজালেমে জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিলো ইসরাইল

1

মক্কায় গেছেন পূর্ণিমা

2

এমন নির্বাচন চাই যেখানে ভয় ও বাধা থাকবে না: প্রধান উপদেষ্টা

3

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় ট্রাম্পের ছবি

4

বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি: কাজল

5

২ গোলে পিছিয়ে পড়া মিয়ামিকে মেসি জেতালেন জোড়া গোল করে

6

মনোনয়নপত্র জমা সোমবার, টিপসই দিলেন খালেদা জিয়া

7

এপস্টেইন ফাইল দেখে হতাশ কঙ্গনা, জানালেন সমাধানের পথ

8

বিশ্বকাপ না খেললে পাকিস্তানের সম্ভাব্য ক্ষতি ও প্রভাব

9

এবার নাকভির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে ভারত

10

তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা

11

আজকের স্বর্ণের দাম: ২৬ জানুয়ারি ২০২৬

12

মেয়ে আর পুত্রবধূর মধ্যে কী পার্থক্য? কারিনাকে বুঝিয়েছিলেন শা

13

বিনামূল্যে বা সস্তায় খাবার পেলে মানুষ বেশি খেয়ে ফেলে কেন?

14

চাঁদা নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ

15

প্রাথমিকের ফল প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল

16

বোচাগঞ্জে বেগম রোকেয়া দিবস পালন

17

সামরিক সহযোগিতা জোরদার করছে সৌদি-কুয়েত

18

বেলজিয়ামকে ৩-২ গোলে হারাল আর্জেন্টিনা

19

চলতি মাসে হোয়াইট হাউসে ট্রাম্প-সৌদি যুবরাজ বৈঠক

20