Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদের আশ্রয়নবাসীর মানববন্ধন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির বাসুদেবপুর আবাসন (আশ্রয়ন) এর খাস পুকুর মালিকানা দাবী করে মোঃ দোহা আশ্রয়ন বাসীর উপর হামলা ও হুমকি দেওয়ার প্রতিবাদে আশ্রয়নবাসীর ঘন্টাব্যাপি মানববন্ধন। সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির বাসুদেবপুর আবাসন (আশ্রয়ন) এর খাস পুকুর মালিকানা দাবী করে মোঃ দোহা আশ্রয়ন বাসীর উপর হামলা ও হুমকি দেওয়ার প্রতিবাদে বাসুদেবপুর (আশ্রয়ন) সমবায় সমিতির সভাপতি মোঃ জাকির ন্যায় বিচার এর আশায় ঘন্টাব্যাপি মানববন্ধন করেন।

মানববন্ধনে তিনি বলেন, আমরা বাসুদেবপুর (আশ্রয়ন) প্রকল্পে ১১৬টি পরিবার এখানে স্থায়ীভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করছি। কিন্তু আবুল হোসেন এর পুত্র মোঃ দোহা বিভিন্ন সময় আমাদের এখানে এসে গভীর রাত্রীতে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করেন এবং বাসুদেবপুর (আশ্রয়ন) প্রকল্পে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেন। আমরা এখানে নিরাপত্তা হীনতায় ভূগছি। যে কোন সময় সে তার বাহিনী এনে আমাদের উপর হামলা করতে পারে। এবং এখনও সে বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করে আসছে।

তিনি আরও বলেন, গত ২৪/০২/২০২৬ইং তারিখে আমি ফুলবাড়ী মাছের বাজারে গেলে মোঃ দোহা আবাসন প্রকল্পের পুকুরের জের ধরে ফুলবাড়ী মাছের বাজারে আমাকে মারপিট করে আহত করে। এই ঘটনায় আমি ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর মারামারি সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করি। এখন এখানে আমার এবং আশ্রয়নবাসীর বসবাস অনুপযোগী হয়ে পড়েছে মোঃ দোহা এর অত্যাচারে। একই কথা বলেন, আশ্রয়ন প্রকল্পে বসবাসরত মোছাঃ রাশেদা, মোছাঃ আফরুজা, মোছাঃ শারমিন।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাসুদেবপুর আবাসন সমবায় সমিতির সহ-সভাপতি মোঃ রাসেল বাবু, সাধারণ সম্পাদক মোঃ কামরু সহ আরও অনেকে। মানববন্ধনে প্রায় এক শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, বাসুদেবপুর (আশ্রয়ন) প্রকল্প-২ সমবায় সমিতি, ফুলবাড়ী, দিনাজপুর। এছাড়াও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

1

অ-আরব দেশে নিজ নেতাদের ওপর হামলার শঙ্কা ফিলিস্তিনি গোষ্ঠীর

2

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানাল ভারত ও চীন

3

বিশাল ব্যবধানে এগিয়ে সালাহউদ্দিন

4

সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান

5

ক্যালিফোর্নিয়ায় তুষারধসে নিখোঁজ ৯ স্কিয়ার

6

দুই বছর পর ফিরে যা বললেন অপু বিশ্বাস

7

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দল ঘোষণা ই

8

আগামীকাল ডেন্টাল-মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল

9

জামানত হারালেন টাঙ্গাইলের ২ নারী প্রার্থী

10

‘ওর দিল্লি কেড়ে নেব’ মমতার হুংকার

11

জেরুজালেমে জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিলো ইসরাইল

12

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতাদের মধ্যে ভাগ্যবান যারা

13

নাগরিকত্ব কেড়ে নিচ্ছে কেন্দ্র, শেষ রক্তবিন্দু দিয়েও লড়বেন মম

14

তারেক রহমানের প্রত্যাবর্তন: যেসব রুটে চলবে ২০ স্পেশাল ট্রেন

15

কাস্টমসের ৩৮ কর্মকর্তাকে বদলি

16

ভালো করতে পারেননি তাসকিন, তার দলও হেরেছে

17

স্মৃতির পাশে দাঁড়াবে বলে জেমাইমা বিবিএল ছেড়ে দিল, একেই বলে

18

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

19

তিন দলের প্রধানের কাছে পৌঁছেছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার

20