Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আ.লীগ নেতার জামিন

ডেস্ক নিউজ : গ্রেফতারের ৯ মাস পর রাজনৈতিক মামলায় বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ তিন আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন।

বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনকে।

জিআরও হুমায়ুন কবির বলেন, বুধবার জেবুন্নেছা আফরোজসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত। প্রসঙ্গত, গণঅভ্যুত্থান পরবর্তী ২০২৫ সালের ১৭ মে ঢাকার বাসা থেকে সাবেক এমপি জেবুন্নেছা আফরোজকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরবর্তীতে তাকে বরিশালের অন্তত ৬টি মামলায় গ্রেফতার দেখানো হয়। সেই থেকেই বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন জেবুন্নেছা।

অন্যদিকে মাহমুদুল হক খান মামুনকে ২০২৫ সালের ২০ মে সকালে ঢাকার নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এছাড়া ২০১৫ সালের ১৮ জুন রাতে বরিশাল নগরীর সাগরদী খালপাড় এলাকা থেকে ছাত্রলীগ নেতা জসিমকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। দীর্ঘদিন কারাবাসের পর চলতি বছরের ২২ জানুয়ারি জসিমের জামিনে মুক্তি পেলেও তাকে কারাগারের গেট থেকে অন্য একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। জসিম একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। 

২০২৪ সালের জুলাই মাসে অভ্যুত্থান চলাকালে বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা, বিএনপি কার্যালয়ে ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। যুবলীগ নেতা মামুনের বিরুদ্ধেও বরিশাল বিএনপির অফিস পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে।

  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীকে সুন্দর মহানগরী হিসেবে গড়ে তোলা হবে: আরএমপির নতুন ক

1

গাজা শাসনে যুক্তরাষ্ট্র-রাশিয়া মুখোমুখি

2

রমজানে সুস্থ থাকতে জরুরি খাদ্যাভ্যাসে পরিবর্তন ও সচেতনতা

3

দুই ধর্মের রীতিতেই বিয়ে, কে এই দুবের স্ত্রী আঞ্জুম খান?

4

বাংলাদেশি হোটেল বন্ধ করে দিল আবুধাবি

5

আইন উপদেষ্টার বিরুদ্ধে বিএনপিকে সুবিধা দেয়ার আশ্বাসের অভিযোগ

6

আফগান-পাকিস্তানের অনিশ্চিত ভবিষ্যৎ

7

১৪৮ বছরে এই প্রথম ক্রিকেট দেখল এই রেকর্ড

8

ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনছে সরকার

9

যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না: খাম

10

পশ্চিম গোলার্ধকে যুক্তরাষ্ট্রের প্রভাব অঞ্চল ঘোষণা করা ‘ডনরো

11

ডিগ্রি অর্জনের লক্ষ্য হওয়া উচিত দায়িত্বশীল কর্মজীবন, শুধু বে

12

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

13

নেটফ্লিক্স-ওয়ার্নার ব্রাদার্স চুক্তিতে ‘সমস্যা হতে পারে’: ট

14

দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি: মির্

15

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত’ এমন প্রচারণায় যা বললেন মির্জ

16

জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে এবার যা বললেন ধর্ম উপদেষ্টা

17

ভারতকে টেনে ১৬ ধাপ নামাল বাংলাদেশ

18

অনলাইন ভ্যাট রিফান্ড চালু করল এনবিআর

19

রাজা নয়, স্বপ্ন আর অলঙ্কারই যথেষ্ট, অপুর স্ট্যাটাসে নতুন বার

20