Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

অধিনায়ক হয়ে পর্তুগালের স্কোয়াডে ফিরছেন রোনালদো, প্রতিপক্ষ কারা

স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞার কারণে পর্তুগালের সর্বশেষ ম্যাচে খেলতে পারেননি আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (১৪৩) ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৬ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রুনো ফার্নান্দেজ–জোয়াও নেভেসরা। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে মার্চের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। যেখানে সিআরসেভেন অধিনায়ক হিসেবে ফেরার কথা রয়েছে।

মার্চের শেষ সপ্তাহে পর্তুগালের দুটি ম্যাচের আগে অবশ্য যথেষ্ট সময় আছে। সে কারণে দেরি হবে স্কোয়াড ঘোষণায়ও। তবে আসন্ন দুটি ম্যাচে পর্তুগালের ২৬ সদস্যের দলে রোনালদোর হাতে নেতৃত্বের আর্মব্যান্ড পরিয়ে দেওয়া হবে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ইএসপিএন। আগামী ২৯ মার্চ আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো এবং ১ এপ্রিল আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে রবার্তো মার্টিনেজের দল। 

আসন্ন দুই ম্যাচের পারফরম্যান্স অনুযায়ী ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য স্কোয়াড চূড়ান্ত করা হবে বলে সম্প্রতি জানিয়েছেন পর্তুগিজ কোচ। মার্টিনেজ বলেন, ‘আমাদের ৪০ ফুটবলার আছে, তাদের প্রত্যেকেই বিশ্বকাপের তালিকায় নিজের নাম যুক্ত করতে পারে। মার্চের দুটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যাতে এই তালিকাটি ২৬ জনে কমিয়ে আনা যায়। এসব ম্যাচ আমরা শুধু খেলার জন্য খেলব না, আমাদের (বিশ্বকাপ) প্রস্তুতির জন্য বেশ জরুরি।’

২০২৫ সালে পেনাল্টি শ্যুটআউটে স্পেনকে হারিয়ে পর্তুগালকে শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোনালদোর। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে ষষ্ঠ আসর খেলতে নামবেন। বিশ্বকাপে তারা ‘কে’ গ্রুপে পড়েছে উজবেকিস্তান, কলম্বিয়া ও ইন্টার-কনফেডারেশন প্লে-অফ ১–এ বিজয়ী দলের সঙ্গে। প্লে-অফ থেকে আসা দলের বিপক্ষে ১৭ জুন বিশ্বকাপ মিশন শুরু করবে রোনালদো-ফার্নান্দেজ-সিলভারা। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৭ জুন তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

প্রসঙ্গত, ৪১ বছর বয়সী তারকা রোনালদো বর্তমানে ছুটছেন পেশাদার ক্যারিয়ারের ১০০০তম গোলের পথে। জাতীয় দল ও আল-নাসর ক্লাব যেখানেই সুযোগ পাচ্ছেন বয়সের গণ্ডি পেরিয়ে তিনি গোল করে চলেছেন। এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৯৬২। জাদুকরি মাইলফলক থেকে মাত্র ৩৮ গোল দূরে আছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারও সংসদে ঢুকবে ৪৫ চোর : হাসনাত

1

মার্কিন সতর্কতার পর ফ্লাইট বাতিল, কঠোর সিদ্ধান্ত ভেনেজুয়েলার

2

তারেক রহমানের সঙ্গে কী কথা হলো মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথ

3

তারেক রহমানকে আগে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে হবে

4

বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্র

5

ডলারের দাম বাড়ায় কমেছে স্বর্ণের দাম

6

সামরিক সহযোগিতা জোরদার করছে সৌদি-কুয়েত

7

শৈত্যপ্রবাহ আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

8

কাপুরকে ছাড়িয়ে গেল সিং, সেরার তালিকায় কত নম্বরে?

9

ক্যালিফোর্নিয়ায় তুষারধসে নিখোঁজ ৯ স্কিয়ার

10

তৌহিদী জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে: রুমিন ফারহা

11

ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

12

উষ্ণ সমুদ্র, অতিবৃষ্টিই এশিয়ায় ভয়াবহ বন্যার কারণ : বিজ্ঞানীর

13

জাপান–বাংলাদেশ সহযোগিতায় কার্বন বাজার প্রস্তুতি চূড়ান্ত পর্য

14

নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

15

গোয়েন্দা অভিযানে ভারত-সমর্থিত ৪ ব্যক্তি নিহত: পাকিস্তান আইএস

16

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত

17

নোয়াখালীর টানা তৃতীয় হার, শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স

18

গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ৪০০ জয়ের মাইলফলক ছুঁলেন জোকোভিচ

19

প্রতিকূল পরিবেশেও বেগম রোকেয়া ছিলেন অগ্রগতির অদম্য প্রতীক: ত

20