Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবারও সংসদে ঢুকবে ৪৫ চোর : হাসনাত

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অতীতে যেটা হতো, সংসদে গিয়ে মানুষ চুরি করত। সংসদ সদস্য সংসদে যাওয়ার পর চোর হতো, টেন্ডারবাজ হতো, লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করত।

তিনি অভিযোগ করেন, এবার একটি দলের ৪৫ জন চোরকে আবার সংসদে ঢোকানো হচ্ছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পটুয়াখালী-২ আসনে ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সমর্থনে বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত সমাবেশে হাসনাত আব্দুল্লাহ এ কথা বলেন।
 
তিনি বলেন, এই তরুণ প্রজন্মের রক্ত ও তাদের আত্মত্যাগের ওপর ভিত্তি করে ক্ষমতায় থাকা শাসকগোষ্ঠী বারবার সুবিধা নিয়েছে। এবার এই তরুণ প্রজন্মকে দমন করতে কোনো বাহ্যিক হুমকি কাজে আসবে না। আমরা ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করব এবং সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করব।
 
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, সকাল বেলায় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আমাদের ভাই-বোনেরা ভোটের জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন। যারা ভয় দেখাতে আসবে, তারা মূলত ভয় পেয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
 
বিশেষ অতিথি ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সন্তান শামিম সাঈদী, ডক্টর শফিকুল ইসলাম মাসুদসহ জোটের দলীয় নেতারা। সভায় সভাপতিত্ব করেন মাওলানা ইসহাক মিয়া।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

1

আজকের স্বর্ণের দাম: ৩ নভেম্বর ২০২৫

2

পরিবারকে সময় দিতে ‘শিগগিরই’ অবসর নেবেন রোনালদো

3

দেশের ঐক্য-শান্তির স্বার্থে খালেদা জিয়ার আরোগ্য কামনা ইশরাক

4

তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ৭৩৪ জন

5

ইফতারে প্রশান্তি দেবে ‘শরবত-ই-মহব্বত’

6

‘পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে, এবার চে

7

রয়্যাল ব্লু শাড়িতে গ্ল্যামারাস নুসরাত ফারিয়া

8

রামেক পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

9

ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ ঘোষণা

10

নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

11

টি-টোয়েন্টিতে যে রেকর্ড শুধুই শামার জোসেফের

12

বিক্রান্ত ম্যাসির নতুন সিনেমা ‘হোয়াইটে’ গাইবেন জেনিফার লোপেজ

13

‘পাকিস্তান ক্রিকেটের জন্য বাংলাদেশ এখন পর্যন্ত কি করেছে’

14

জামানত হারালেন টাঙ্গাইলের ২ নারী প্রার্থী

15

দুই মাস পর দেশে ফিরলেন সামিরা মাহি, যাত্রাপথে ‘অপ্রত্যাশিত ব

16

পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

17

ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান

18

মুশফিকুর রহিমের রহস্যময় স্ট্যাটাস

19

চিকিৎসক জানিয়েছিলেন, কেমোথেরাপি না নিলে সর্বোচ্চ ৬ মাস বাঁচব

20