Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত বিএনপি : রুমিন ফারহানা

ডেস্ক নিউজ : ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি শতভাগ প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, দীর্ঘ সময়ের পর বাংলাদেশ একটা নির্বাচনে প্রবেশ করতে যাচ্ছে। এই নির্বাচনটিকে ঘিরে মানুষের প্রত্যাশা-স্বপ্ন-আশা অনেক বেশি। বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই রকম একটি নির্বাচনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছে।

বিএনপি চাইলে ২০১৪ ও ২০২৪ সালে অংশ নিতে পারতো এবং বিরোধী দলেও যেতে পারত। কিন্তু বিএনপি চেয়েছিল বাংলাদেশে একটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন যখন হবে, তখন বিএনপি নির্বাচনে অংশ নেবে। সেকারণে নানান রকম চড়াই উৎরায়, আমাদের নেতাকর্মীদের ওপর নানা রকম দিয়ে ঝড়-ঝাপটার পরে বাংলাদেশ একটি নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে। বিএনপি নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত।
 
ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি কেমন, একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এমন প্রশ্নে তিনি এসব কথা বলেন। এ সময় রুমিন ফারহানা বলেন, আগামীর বাংলাদেশ হবে সুস্থ প্রতিযোগিতার বাংলাদেশ। একটা সময় বাংলাদেশ নির্মূলের রাজনীতির মধ্যে দিয়ে গেছে। একটা সময় শিবিরের ভাইরা বলতেও পারতেন না তারা শিবিরের সমর্থক।
 
তাদের বিভিন্নভাবে নির্যাতন করা হতো। যখন আবরার ফাহাদকে হত্যা করা হয়, তখন একটা রব উঠলো আবরার ফাহাদ শিবির করে। সেসময় সংসদে দাঁড়িয়ে বলেছিলাম একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে যে ‘গিভ ব্যাড নেম অ্যান্ড দেন কিলট’। এই জায়গা থেকে তো বের হওয়ার একটা সুবর্ণ সুযোগ আমাদের হাতে এসছে। কেন সেটা আমরা কাজে লাগাব না?
 
জামায়াত নিয়ে তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ভোটের মাঠে পরস্পরের ব্যাপারে মন্তব্য করা, পরস্পরের দুর্বলতম বিষয় নিয়ে জনগণকে জানানো এবং কথা বলা এটা খুব আশ্চর্য হওয়ার কিছু নেই।
 
বিশ্বব্যাপী নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে এটা হয়ে থাকে। আমরা যখন জামায়াতের স্লোগান দেখি, তখনও কিন্তু তারা বলেন— ‘নৌকা-ধানের শীষ দুই সাপের এক বিষ’। অথবা তারা বলেন— ‘চাঁদাবাজ অমুক-তমুক’। এটাকে সিরিয়াসলি নেই না। কারণ বাংলাদেশের মানুষ জানে কার কি ভূমিকা কখন কোথায় কি রকম ছিল।
 
আগামীতে জামায়াত যদি ক্ষমতায় যায় ও ২০০ আসনও পায়, তবু জামায়াত জাতীয় সরকার গঠন করবে। বিএনপিকেও সেই সরকারে যেতে আহ্বান জানাবে— জামায়াত আমিরের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপির এই নেত্রী বলেন, আগে ভোটটা হোক তারপরে আসন। আমরা তো এনসিপিকেও বলতে শুনেছি বিশেষ করে এনসিপির একজন অত্যন্ত ভোকাল নেতা বলেছেন— তারা ৩০০ আসনই বোধহয় পেয়ে যাবেন। জানি না ৩০০ আসন কিভাবে হয়? ভোটের আগে এ ধরনের অনেক কথা হয়।

 
তিনি আরো বলেন, জাতীয় সরকারের ইস্যুটা বিএনপির ৩১ দফায় পরিষ্কারভাবে বলা আছে। সকল দলের-মতের মানুষকে নিয়েই বিএনপি সরকার গঠন করবে। তারও আগে ২০১৬ সালে যখন ভিশন ২০৩০ দিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেখানেও তিনি জাতীয় সরকারের কথা বলেছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুব এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

1

দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করা একটি চ্যালেঞ্জ : পানিসম্পদমন্ত

2

‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্

3

ইতিহাসে বিচারের মুখোমুখি হওয়া রাষ্ট্রপ্রধানরা

4

হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

5

মাঠে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ফিফা, আসছে নতুন নিয়

6

সিরিয়ার প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ট্রাম্

7

কমলো এলপি গ্যাসের দাম

8

অসহায় এক মিনতি নিয়ে তোমার সামনে হাত তুলেছি

9

‌‘ইমরান খান জীবিত, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার’

10

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে

11

হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

12

নওগাঁয় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও দোয়া মাহফিল

13

বিশ্বের বৃহত্তম ‘রাষ্ট্রহীন’ জাতি, কারা এই কুর্দি?

14

মোদিকে আরও একবার বোল্ড করলেন ট্রাম্প

15

ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ

16

মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে শবে বরাত কবে?

17

তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ পরিকল্পিত

18

খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্

19

ইকরার মৃত্যুতে আলভীসহ এক অভিনেত্রীর নামে মামলা

20