Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

অপারেশন ডেভিল হান্টের ফেজ টু অবিলম্বে শুরু হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাইয়ে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার ও বেগবান করতে এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের লক্ষ্যে অবিলম্বে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

শনিবার (১৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বর্তমানে অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বর্তমান অন্তর্বর্তী সরকার গভীর দুঃখ প্রকাশ করছে। বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অনতিবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলল ইরান

1

শান্তি পরিকল্পনা মেনে নিতে জেলেনস্কিকে আল্টিমেটাম ট্রাম্পের

2

স্টারবাকস বয়কটের ডাক নিউইয়র্ক মেয়র মামদানির

3

তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের একটা কনফিডেন্স বুস্ট

4

যা রটবে তা সব সময় বিশ্বাস করবেন না : ঐশ্বরিয়া রাই

5

গাজায় আশ্রয়কেন্দ্রে ইসরাইলি গোলাবর্ষণ, নিহত ৫

6

পরীক্ষার্থীদের জন্য নীরব পরিবেশ নিশ্চিতে সব ফ্লাইট বন্ধ রাখল

7

ভয়কে জয় করার মন্ত্র দিলেন সুস্মিতা সেন

8

২৪ এর আগস্টের সুখস্মৃতি ফেরাল বাংলাদেশ

9

মস্কোতে গাড়ি বোমা হামলায় রুশ শীর্ষ জেনারেল নিহত

10

জেনে নিন শীতে কোন খাবারগুলো আপনাকে উষ্ণ রাখবে

11

প্রথমবার বড়পর্দায় অক্ষয়-রানি

12

আজকের স্বর্ণের দাম

13

ইরানে হামলা হতে পারে আজই, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করলেন

14

খুশি কাপুর-কারিশ্মা তান্না জুটিতে নতুন দিগন্তে “মা ২”

15

‘ভারতের সাবেক ক্রিকেটারদের ভাষা খারাপ’

16

আজকের স্বর্ণের দাম: ২৩ ডিসেম্বর ২০২৫

17

প্রশ্ন করবেন না, সব বলে দেবো : পরীমণি

18

বাংলাদেশকে নিয়ে আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা

19

মা হওয়ার পর শুটিংয়ে ফিরলেন কিয়ারা

20