Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ভারতের সাবেক ক্রিকেটারদের ভাষা খারাপ’

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা মোহাম্মাদ আমির বলেছেন, ভারতের সাবেকরা অন্যের মতামতকে শ্রদ্ধা করে না। তারা পাকিস্তানকে অপমান করে।

সাস্প্রতিক ‘হারনা মানা হ্যায়’ শোতে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান ভারতীয় ওপেনার অভিশেক শার্মা প্রসঙ্গে আমির বলেছেন ‘সে স্রেফ একজন স্লগার, প্রপার ব্যাটসম্যান নয়’ এবং বলেছেন, সুপার এইট থেকে সেমিফাইনালে যেতে পারবে না ভারত।

তার এমন মন্তব্যের ঝড় তুলেছে ভারতের ক্রিকেট আঙিনায়। ভারতে সামাজিক মাধ্যমে আমিরকে তুলাধুনা করা হয়েছে। ভারতের সাবেক ক্রিকেটাররাও চুপ করে নেই। তবে সেসব নিয়েও ওই একই শোতে আবার আমির বলেছেন, তার ভাবনায় তিনি অটল।

আলোচিত সেই টিভি শোতেই এবার ভারতীয়দের প্রতিক্রিয়া নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানালেন আমির। ‘আমি স্রেফ নিজের মতামত দিয়েছি। ভারত যখন ভালো খেলে, সবসময় প্রশংসা করেছি। আগেও বলেছি, সবারই উচিত অন্যের মতামতকে সম্মান করা। ভারতের কিছু সাবেক ক্রিকেটার যে ধরনের কথা বলে… এত বাজে ভাষা তারা ব্যবহার করে! পাকিস্তানকে গালিগালাজ করে তারা। আমরা কখনোই তা করি। একটি উদাহরণ দেখান যে আমি কখনও ভারতকে নিয়ে বাজে কিছু বলেছি কি না…।’

অভিশেককে নিয়ে নিজের মন্তব্যের প্রসঙ্গে আমির বলেন, ‘অভিশেকের ব্যাপারে আমি বলেছি যে, তার ডিফেন্সিভ কৌশল সেই। একজন ক্রিকেটার, যে বল ঠেকাতে পারে না, তাকে (স্লগার ছাড়া) আর কী বলব আমি! সে যদি বলের লাইন আসতে না পারে এবং ডিফেন্স করতে না পারে, তাহলে তাকে কি বলব, আমাকে বলে দিন।’

আমির বলেন, ‘আরেকজনের মতামতকে শ্রদ্ধা করতে শিখুন। দুনিয়াতে এত এত মানুষ, সবার মত তো একরকম হবে না। খেলাটি আমরা খেলেছি, জানি কীভাবে কী হয়। দক্ষিণ আফ্রিকা ও ভারত যেভাবে খেলছে এই টুর্নামেন্টে, আমার মতে দক্ষিণ আফ্রিকা এখন শ্রেয়তর।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়মিত বিটরুট খাবেন কেন, জানুন উপকারিতা

1

নিউইয়র্কে এলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু

2

আলোচনার পরপরই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

3

পাকিস্তান ও আফগানিস্তানের তরুণ তারকাকে দলে টানল নোয়াখালী

4

বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ড

5

পুরুষের ত্বকের যত্নে যে কাজগুলো করা জরুরি

6

‘ম্যায় হু না’-এর সিক্যুয়েলে থাকছেন শাহরুখ খান!

7

বিয়ে করছেন জেফার-রাফসান!

8

জিয়া উদ্যানে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ

9

শ্রমিকদের পাওনা পরিশোধে নানা পদক্ষেপ নিয়েছে সরকার : উপদেষ্টা

10

সংবিধানে পঞ্চদশ সংশোধনী: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুন

11

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশ সরকারের বিবৃতি

12

বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে, আশাবাদী ফাহিম

13

আগামী এক দশকে তাপমাত্রা সর্বোচ্চ সীমা পেরোনোর সম্ভাবনা

14

সড়কে হেনস্তার শিকার অহনা

15

বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস : তারেক রহমান

16

খুনি হাসিনার ফাঁসির রায়ে যা বললেন মুজাহিদপুত্র মাবরুর

17

গণভোট-সংসদ নির্বাচনের ফল হবে একসঙ্গে : ইসি সচিব

18

আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি, জরিমানা গুনলেন নবি

19

মক্কা থেকে মদিনা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৪২ জন ওমরাহ যাত্রী

20