Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

'ভারত সমর্থিত' সাত জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক : ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনা অভিযানে সাত জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি ওই 'জঙ্গিরা ভারত সমর্থিত' বলে দাবি করা হয়েছে। 

মঙ্গলবার সেনাদের মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, আফগান সীমান্ত সংলগ্ন উত্তর ওয়াজিরিস্তান জেলায় দুইটি অভিযানে তাদের হত্যা করা হয়।

আইএপিআর দাবি করছে, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ওপর হামলা ও বেসামরিক মানুষদের টার্গেট কিলিংয়ে সক্রিয়ভাবে জড়িত ছিল। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।  
ওই এলাকায় কোনো ভারত সমর্থিত জঙ্গি থাকলে তাদের নির্মূল করতে আরও অভিযান চালানো হচ্ছে।

তবে এ বিষয়ে, ভারতের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। খাইবার পাখতুন খোয়ায় কয়েক বছর ধরে উগ্রপন্থীদের উত্থান লক্ষ্য করা গেছে। পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও অন্যান্য জঙ্গিগোষ্ঠী প্রায়ই নিরাপত্তা বাহিনীর কনভয় ও চেকপোস্টগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।  

ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করছে, আফগানিস্তান জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। পাশাপাশি ভারত টিটিপিসহ জঙ্গি গোষ্ঠীকে পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য সমর্থন দিচ্ছে। তবে কাবুল ও নয়াদিল্লি এই অভিযোগগুলো অস্বীকার করে এসেছে।

গত অক্টোবর মাসে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে। দুই দেশ ১৯ অক্টোবর দোহায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছিল, তবে প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা এখনও চরম পর্যায়ে।

সূত্র: আরব নিউজ


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষের ত্বকের যত্নে যে কাজগুলো করা জরুরি

1

গণভোটে ‘হ্যাঁ’ সিল মারতে বললেন চরমোনাই পীর

2

ধর্মেন্দ্রকে স্মরণ করে চোখ ভিজল সালমানের

3

খালেদা জিয়ার শোক বইতে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

4

‘সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই’

5

হান্নান-আসিফদের ক্ষমা চাইতে হবে: নাছির

6

মা-বাবার মতোই প্রেম করে বিয়ে করলেন মাহাদিয়া

7

নরসিংদী-২ আসনে মনোনয়ন জমা দিলেন ড. আব্দুল মঈন খান

8

এক দিনে ডেঙ্গু আক্রান্ত ৮৩৩ জন, মোট মৃত্যু ৩২৬

9

বিটকয়েনের দামে বড় ধাক্কা, নামল ৭০ হাজার ডলারে

10

এ্যাশেজ টেস্টের প্রথম ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা

11

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে জলপাই তেলের ভূমিকা

12

তৌহিদী জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে: রুমিন ফারহা

13

ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে মনস্থির করেছেন ট্রাম্প!

14

কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎস

15

জুলাই সনদ প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে : আলী

16

কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার

17

লজ্জার বিশ্বরেকর্ড থেকে বাংলাদেশকে মুক্তি দিল ইংল্যান্ড

18

ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান

19

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে

20