Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘ফুটবল ছেড়ে’ এবার ক্রিকেটে হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক : হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমেই ইতিহাস গড়ে ফেলেছেন। বাংলাদেশের ফুটবলকে দিয়েছেন নতুন এক দিনের দিশা। দেশের ফুটবলের বড় তারকাকে এবার দেখা গেল ব্যাট আর বল হাতে।

গতকাল বাংলাদেশ সময় রাত ৯টায় ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটি খেলেছিল কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে। এই ম্যাচের আগে দলের অনুশীলনে ক্রিকেট খেলতে দেখা যায় হামজাকে। ডিফেন্সিভ মিডফিল্ডার কিছু সময়ের জন্য ফুটবল ভুলে অন্য খেলায় মেতে ওঠেন। সতীর্থদের সঙ্গে ব্যাট হাতে তিনি যেন অন্য এক খেলাধুলার জগতে হারিয়ে যান।

হামজার ক্রিকেট খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, এক সতীর্থ তাকে পাঁচটি বল করেন। প্রথম বলে হামজা শট খেললেও ঠিকমতো টাইমিং হয়নি। দ্বিতীয় বলে তিনি দারুণভাবে ব্যাটে বল লাগান। বল বেশ দূরে চলে যায়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে তিনি ব্যাটে বল লাগাতে পারেননি। টানা তিন বলে ব্যর্থ হয়ে সতীর্থদের মতো তিনিও হতাশ হন। পরে হেসে ওঠেন। ব্যাটিংয়ের পাশাপাশি অনুশীলনে তাকে বোলিং করতেও দেখা যায়। 

চলতি বছরের মার্চে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের হয়ে অভিষেক তার। এরপর তিনি সিঙ্গাপুর আর হংকংয়ের বিপক্ষেও খেলেছেন। গেল মাসে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগে বাংলাদেশ ১-০ গোলে ভারতকে হারায়। সেই ম্যাচেও হামজা দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। গোললাইন থেকে করেছিলেন দারুণ এক সেভ যা না হলে বাংলাদেশ লিড খোয়াত তখনই। আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলবে বাংলাদেশ। বাছাইপর্ব থেকে দল ছিটকে গেলেও সেই ম্যাচে খেলবেন হামজা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ভূমিকম্প অনুভূত

1

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

2

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

3

জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ শুরু

4

তিন বিভাগে বৃষ্টির আভাস

5

একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ

6

‘বাবা হারানোর শোকে ভুগছেন সালমান’

7

পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব‍্যবস্থা তৈরির আহ

8

নতুন লজ্জাজনক রেকর্ডে বাবরের নাম

9

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প

10

দেলসি রদ্রিগুয়েজকে স্বীকৃতি দিলো ভেনেজুয়েলার সেনাবাহিনী

11

বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল : ইসি মাছউদ

12

ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওনা হলেন তারেক রহমান

13

আরও দুই বছর মেলবোর্ন স্টার্সে খেলবেন ম্যাক্সওয়েল

14

এবারের নির্বাচনে ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

15

ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্

16

ইসরাইলের শীর্ষ মন্ত্রী রন ডারমারের পদত্যাগ

17

যুদ্ধের মধ্যে প্রথমবার বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র

18

রোজা ফরজ হওয়ার ঘোষণাসহ যা পড়া হবে প্রথম তারাবিহতে

19

রমজান উপলক্ষে কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

20