Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

তুরস্কে যেভাবে বিধ্বস্ত হলো লিবিয়ার সেনাপ্রধানকে বহনকারী বিমান

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তুরস্কের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাত করেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আল-হাদ্দাদ। সাক্ষাতের পর ফ্যালকন ফিফটি মডেলের বিমানে চড়ে আনকারার এসেনবোগা বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে রওনা দেন লিবিয়ার সেনাপ্রধান ও তার চার সহযাত্রী।

কিন্তু, এরপরেই ঘটে বিপত্তি। রাত ৮টা ৫২ মিনিটে বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিমানটি হায়মানা জেলায় জরুরি অবতরণের অনুরোধ করেছিল। তবে এর পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্থানীয়রা ওই এলাকায় একটি বিশাল বিস্ফোরণের আলো দেখতে পান। তুর্কি সীমান্তরক্ষী বাহিনী বিমানটির ধ্বংসাবশেষের অবস্থান নিশ্চিত করেছে, যা আনকারা থেকে প্রায় ৭৪ কিলোমিটার দক্ষিণে কেসিককাভাক গ্রামের কাছাকাছি। 
 
নিহতদের মধ্যে সেনাবাহিনী প্রধান আল-ফিতৌরি ঘারিবিল, মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটির পরিচালক মাহমুদ আল-কাতাওয়ী, আল-হাদ্দাদের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাউই ডিয়াব এবং একজন সামরিক ফটোগ্রাফার মুহাম্মদ ওমার আহমেদ মাহজবও রয়েছেন। লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবিবাহ এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন। তিনি বলেন, এটি লিবিয়ার দেশরক্ষা বাহিনী এবং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
 
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটির কথাই বলা হয়েছে। এছাড়া ইস্তাম্বুলে দায়িত্বরত আল জাজিরার প্রতিনিধি জানান, প্রাথমিক আলামত অনুযায়ী এটিকে কারিগরি ত্রুটি মনে করা হলেও বর্তমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই দুর্ঘটনা নিয়ে নানা জল্পনা-কল্পনাও চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর-২ এ বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

1

স্বাধীনতা দিবসে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের অয়োজন করছেন রাষ

2

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

3

নেত্রকোণায় জেলা প্রশাসক ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

4

জলপাই বাগানে প্রকৃতির সজীবতায় বুবলী

5

আবারও বিয়ের পিঁড়িতে সামান্থা, পাত্র কে?

6

সুদানে ‘অকল্পনীয় নৃশংসতার’ সতর্কবার্তা জাতিসংঘের

7

হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

8

সোমালিল্যান্ডকে স্বীকৃতি: ইসরাইলকে কড়া হুঁশিয়ারি হুথির

9

ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক?

10

বিদেশ থেকে এসে বাসন মাজছেন প্রিয়াংকা?

11

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ঘানার ৫৫ নাগরিক নিহত

12

যুদ্ধের মধ্যে প্রথমবার বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র

13

ইরানজুড়ে বিক্ষোভের আগুন

14

১ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

15

২৭ বছরের স্বপ্নটা আপনি ১ সেকেন্ডে নষ্ট করে দিলেন: মোহাম্মদ স

16

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্

17

সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নি

18

ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতে দুদকের ম

19

শাহরুখের সঙ্গে অভিনয় করতে চান অস্কারজয়ী উইল স্মিথ

20