Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। শনিবার সকালে শহরের বায়ু মান সূচক (একিউআই) ৩৮০ রেকর্ড করা হয়, যা ‘অতি খারাপ’ শ্রেণির মধ্যে পড়ে। খবর এনডিটিভির।

শহরের বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। প্রগতি ময়দানের কাছে ভৈরব মার্গ এলাকায় সকাল ৭টায় একিউআই ছিল ৪৩৩। সেখানে চালকদের হেডলাইট জ্বালিয়ে ধীরে গাড়ি চালাতে দেখা যায়।

 

দিল্লির ৪০টি বায়ু পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ১৬টিতে একিউআই ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছেছে। আনন্দ বিহারে একিউআই ছিল ৪২৮ এবং জাহাঙ্গিরপুরিতে ৪২৫। এসব এলাকায় সবচেয়ে বেশি দূষণ ছড়াচ্ছে সূক্ষ্ম ধূলিকণা বা পিএম২.৫।

ঘন দূষণের প্রভাবে ফ্লাইট ও ট্রেন চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, কম দৃশ্যমানতার কারণে কিছু ফ্লাইট দেরিতে চলতে পারে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, দিল্লিসহ উত্তর ও পূর্ব ভারতের কয়েকটি শহরে কুয়াশার প্রভাব পড়তে পারে। ফলে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দূষণের মাত্রা বেশি থাকায় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা মানুষদের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে নির্বাচনী আচরণবিধি ও গণভোট প্রচারণা সংক্রান্ত মতবিনি

1

মালিককে না জানিয়ে চুরির মাল ফেরত দেওয়ার বিধান কী?

2

প্রথম বলেই উইকেট হাসান মুরাদের

3

শেরপুরে হচ্ছে না গণভোট, ৯ এপ্রিল দুই আসনে উপনির্বাচন : ইসি

4

৩০০ কিলোমিটার ভ্যান চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন স্বামী

5

স্বামীর পরকীয়া নিয়ে সরাসরি মুখ খুললেন গোবিন্দের স্ত্রী

6

অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র নতুন টিজারে এক্স-মেনের উপস্থিতি, ফ্য

7

উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

8

হাসিনার হয়ে কেন মামলা লড়তে চান না, কারণ জানালেন জেড আই খান

9

১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে

10

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৯

11

ফিলিস্তিনি লেবেলে ইউরোপে ঢুকছে ইসরাইলি খেজুর!

12

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা

13

যুক্তরাষ্ট্রের ১০ ব্যক্তি ও ২০ প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধা

14

জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা

15

খালেদা জিয়ার জন্য জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দোয়া

16

লন্ডন থেকে ফিরেই হাদিকে দেখতে গেলেন জামায়াত আমির

17

সাহস থাকলে আমাকে ধরে নিয়ে যান, ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন

18

লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে সৌদি আরব?

19

হারলেও পঞ্চম দিনে বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষা নিলো আয়ারল

20