Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

শহীদ ওসমান হাদিদের ঋণ শোধে যে প্রত্যয় তারেক রহমানের

ডেস্ক নিউজ : প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে শহীদ শরিফ ওসমান হাদিদের ঋণ শোধের প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার বিকালে রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন, প্রিয় ভাই বোনেরা, কয়েকদিন আগে ২৪-এর আন্দোলনের প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে বাংলাদেশে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছেন।

তারেক রহমান বলেন, ওসমান হাদি চেয়েছিলেন এ দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। এ দেশের মানুষ তাদের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ওসমান হাদিসহ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, একাত্তরে যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈচারের আমলে যারা গুম-খুনের শিকার হয়েছেন- এ মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসুন আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলবো, যেখানে আমরা সকলে মিলে কাজ করব। 

দেশবাসীকে ধৈর্য ধরার হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আধিপত্যবাদ শক্তির বিভিন্ন শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। 

‘বিশেষ করে তরুণ প্রজন্মের যেসব সদস্য আছেন আপনারাই আাগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এ দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদের আজ গ্রহণ করতে হবে। যাতে করে এ দেশকে আমরা গণতান্ত্রিক ও অর্থনৈতিক শক্ত ভিত্তির ওপর গড়ে তুলতে পারি’। 

তিনি আরও বলেন, আমার সঙ্গে আজকে মঞ্চে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন। আজকে আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি- আল্লাহর রহমত আমরা চাই। আমরা জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেকোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। যেকোনো উসকানির মুখে আমাদের ধীর-শান্ত থাকতে হবে।  আমারা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যা বলল অন্তর্বর্তী সরকার

1

ভোটের আগে ঢাকার তিনটি ‘বিশেষ’ আসনে বিশেষ বরাদ্দ, যা বললেন উপ

2

গ্রিনল্যান্ড নিয়ে হুমকি দেওয়া বন্ধ করুন: ট্রাম্পকে ডেনিস প্র

3

বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে?

4

‘বড় চুক্তির’ পথে ভারত ও ইইউ

5

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

6

কাল পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ

7

হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

8

২৯ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

9

তিমুর লেস্তেকে বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

10

নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের

11

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন আস

12

নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫

13

পারমাণবিক সাবমেরিনে নজর দক্ষিণ কোরিয়ার, ট্রাম্পের সমর্থন

14

প্রেসিডেন্ট পেজেশকিয়ান / ইরান কখনোই নিঃশর্ত আত্মসমর্পণ করবে

15

বায়তুল মোকাররমে শহীদ খামেনির গায়েবানা জানাজা

16

হত্যার হুমকির প্রতিবাদে ভূমি দস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

17

হাতির পিঠে চড়ে বরযাত্রা, কনে আসে ঘোড়ার গাড়িতে

18

নামাজের ছদ্মবেশে মসজিদে এসে ২ মোটরসাইকেল চুরি করে নিয়ে গেল ৩

19

গম্ভীরের ছকেই ভারতকে হারাতে চায় ইংল্যান্ড

20