Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘আমরা চেয়েছিলাম বাংলাদেশ বিশ্বকাপ খেলুক’

স্পোর্টস ডেস্ক : ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেই ইস্যুকে কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এমন সিদ্ধান্তে অটল থাকায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিস)। 

বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়া প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা জানান, আমরা চেয়েছিলাম বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলুক। তাদের পূর্ণ নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়েছিল। যাতে কোনো সমস্যা না হয়। কিন্তু তারা জানিয়েছে তাদের সরকার দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। 

সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। টুর্নামেন্ট শুরু হতে মাঝে আর মাত্র কয়েকদিন বাকি। শেষ মুহূর্তে এসে সুচি পরিবর্তন করা কঠিন।  এমনটি জানিয়ে বিসিসিআইয়ের এই কর্মকর্তা বলেছেন, (বাংলাদেশ খেলতে আসেনি) এটা তাদের সিদ্ধান্ত। তাদের সিদ্ধান্ত জানার পর আইসিসির নিজেদের সিদ্ধান্ত নিয়েছে। আসলে শেষ মুহূর্তে পুরো সূচি বদলে ফেলা অত্যন্ত কঠিন কাজ। এ কারণেই স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভূক্ত করা হয়েছে। 

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এমনকি আইসিসির ভোটাভুটিতে একমাত্র পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি বলেন, পাকিস্তান কোনো কারণ ছাড়াই এই (বাংলাদেশ ইস্যুতে) বিষয়ে হস্তক্ষেপ করছে। তারা বাংলাদেশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণের পর এবার কমল রুপার দামও

1

রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

2

মিস ইউনিভার্সের মঞ্চে আহত প্রতিযোগী আইসিইউতে

3

টেলিভিশন ও বিভিন্ন আলোচনায় বাংলা বিকৃত হচ্ছে : শিক্ষামন্ত্রী

4

হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে ব্যাটিংয়ে শ্রীলংকা

5

জাতি হারিয়েছে একজন অভিভাবক: হানিফ সংকেত

6

জামায়াতের ভাগে ২২০ আসন, বাকি কোন দল পাচ্ছে কতটি

7

ঢাবির রোববারের সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত

8

মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্ত গ্রেফতার

9

নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান

10

ক্যাটরিনার অভিমান যেভাবে ভাঙাতেন সালমান

11

ভিয়েতনামে স্যান্ডউইচ খেয়ে ১৬২ জন হাসপাতালে ভর্তি

12

আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার

13

নভেম্বরের ৯ দিনে এলো ৯৭ কোটি ডলার রেমিট্যান্স

14

নির্বাচন সামনে রেখে আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও

15

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

16

ট্রাম্পের বোর্ড অব পিসের সদস্যপদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল

17

অগ্নি-ককটেল সন্ত্রাস কারা করে, জানালেন সোহেল তাজ

18

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ কোথায় অবস্থান করছে

19

এবার বলিউডে জেনিফার!

20