Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

স্পোর্টস ডেস্ক : কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বড় এক চমকই দেখাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা ছয় উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। তাদের হাতে ছিল চার বল।

এই ম্যাচে দলের অধিনায়ক সিকান্দার রাজা হয়েছেন ম্যাচসেরা। তিনি ব্যাট ও বল দুই দিকেই দারুণ পারফরম করেছেন। ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ বলে ৪৫ রান করেন। মারেন দুইটি চার ও চারটি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল ১৭৩.০৮। তার আগে বল হাতে চার ওভারে দেন ৩৬ রান। কোনো উইকেট না পেলেও তিনি রান চেপে রাখেন স্বাগতিকদের।

তাতেই তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার। এটি সহ রাজার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের ম্যাচসেরা পুরস্কারের সংখ্যা দাঁড়ায় ২০–এ। পূর্ণ সদস্য দেশের মধ্যে তিনিই প্রথম এই মাইলফলক ছুঁলেন। তিনি পেছনে ফেললেন ভারতের সূর্যকুমার যাদবকে। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন বিরাট কোহলি। সব দেশ মিলিয়ে সবার ওপরে আছেন মালয়েশিয়ার বীরানদিপ সিং, তার ঝুলিতে আছে ২২টি পুরস্কার।

রাজা আরেকটি রেকর্ডও ভেঙেছেন। আইসিসি ইভেন্ট ও টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক হিসেবে ম্যাচসেরা হয়েছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল রোহিত শর্মার দখলে। তিনি এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী ম্যাচসেরা। সবার ওপরে আছেন সনৎ জয়াসুরিয়া। ২০০৯ সালে তিনি এই কীর্তি গড়েন। ৩৯ বছরের বেশি বয়সে ম্যাচসেরা পাওয়া ক্রিকেটারদের ছোট তালিকায় আছেন শোয়েব মালিক, তিলকরত্নে দিলশান, ডেভিড ভিসা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিপিএলে একই দলে লিটন-মিরাজ, শিরোপার প্রত্যাশা মালিকপক্ষের

1

রোনালদো থেকে সানিয়া মির্জা: দুবাইয়ে কার কত সম্পত্তি

2

লজ্জার বিশ্বরেকর্ড থেকে বাংলাদেশকে মুক্তি দিল ইংল্যান্ড

3

‘হাসিনাকে দেশে ফেরাতে লাখো জনতা রাস্তায় নামবে’ ফটোকার্ডটি ন

4

আইসিসির আসল চেহারা উন্মোচন করল উইজডেন

5

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

6

নেপালে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হলেন সাবেক র‍্যাপার

7

ঢাকার আবহাওয়া: ৪ নভেম্বর ২০২৫

8

যুদ্ধ নিয়ে এবার পার্লামেন্টে নতুন ঘোষণা দিলো ইরান

9

পরিবেশ অত্যন্ত চমৎকার, উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে : ইসি

10

এমবাপ্পের রেকর্ড ভাঙার পর নিষিদ্ধ হলেন ইয়ামাল

11

নওগাঁয় জামায়াতের বিজয় শোভাযাত্রা

12

এমন দোয়া ও ভালোবাসা পাওয়া পরম সৌভাগ্যের

13

বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন

14

দক্ষিণ আফ্রিকায় জাতীয় দুর্যোগ ঘোষণা, ভয়াবহ সংকটে মোজাম্বিক

15

২০২৬ বিশ্বকাপ ড্রয়ের শীর্ষে আছে যারা

16

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

17

‘ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো আমাদের প্রধানমন্ত্রীকেও অপহরণ ক

18

১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্র

19

‘ওর দিল্লি কেড়ে নেব’ মমতার হুংকার

20