Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের কাছে নতুন করে কোনো চিঠি আসেনি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ট্যারিফ চুক্তি হয়েছে, তা বাস্তবায়নের ক্ষেত্রে অনেক প্রক্রিয়া আছে। ট্যারিফের বিষয়টি এখন বিকাশমান। যে আলোকে চুক্তি হয়েছিল, সেটা আদালতের রায়ে নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ নিয়ে নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে। চুক্তিটা সেনসিটিভ ইস্যু। আগে দেশভিত্তিক ১৯ শতাংশ ট্যারিফ ছিল। এখন ১০ শতাংশ সব দেশের জন্য।

দেশের বাজার পরিস্থিতি সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বাইরে থেকে কিছু পণ্য এনে সরকার বাজার নিয়ন্ত্রণ করে। আর সেই পণ্যগুলোর বাজারই নিয়ন্ত্রণে আছে। লেবুর দাম রোজার প্রথমে অস্বাভাবিক ছিল, কিন্তু তিন দিন পরে লেবুর দাম কমেছে।

টিসিবির ট্রাকের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এমন ঘটনা হওয়া উচিৎ না। বিভিন্ন জায়গায় ট্রাক সেলের সঙ্গে জড়িতরা এ বিষয়ে সচেতন থাকবেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে। এছাড়াও চাঁদাবাজি বন্ধের ক্ষেত্রে আশ্বাস নয় কাজ করে দেখাবেন বলে জানান বাণিজ্যমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরের ৯ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

1

সপ্তাহব্যাপী অভিযানে যৌথ বাহিনীর হাতে আটক ৩২৫

2

শমীকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্যান্ডির!

3

নুরের আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন সংগ্রহ বিএনপি নেতার

4

‘বিশ্বকাপ খেলতে যাব কিনা নিশ্চিত নই’

5

ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিতে ১৪ কিংবদন্তির আবেদন

6

আমি হ্যাপিলি সিঙ্গেল, বিয়ে বিষয়টা নিয়ে ভয় পাই: শ্রীমা ভট্টাচ

7

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

8

শহীদ ওসমান হাদিদের ঋণ শোধে যে প্রত্যয় তারেক রহমানের

9

বাইপাইল নয়, আজকের ভূমিকম্পের উৎপত্তিও নরসিংদীতে

10

অভিযোগ নিয়ে থানায় অভিনেত্রী মনিরা মিঠু

11

২০১৮ সালের নির্বাচন নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

12

লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে সৌদি আরব?

13

মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি, ভেনেজুয়েলাকে সমর্থন চীন-রাশিয়

14

দুই বছর পর ফিরে যা বললেন অপু বিশ্বাস

15

খালেদা জিয়াকে সেনাকুঞ্জে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা: তারে

16

শুধু নেইমারই নন, ফিট না থাকলে ভিনিসিউসকেও বিশ্বকাপে নেবেন না

17

সাবেক ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রিকেট বোর্ড কলঙ্কিত

18

উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডারের বিষয়ে যা বললেন তৌহ

19

নভেম্বরের ২২ দিনে কোনো রেমিট্যান্স আসেনি যে ৮ ব্যাংকে

20