Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাহরুখকে নিজের চেয়েও ‘বড় অভিনেতা’ বললেন জেসন মোমোয়া

বিনোদন ডেস্ক :বলিউড বাদশা শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ হলিউড অভিনেতা জেসন মোমোয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখকে ‘অত্যন্ত সুদর্শন’ অভিহিত করার পাশাপাশি তাকে নিজের চেয়েও বড় মাপের অভিনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন ‘অ্যাকোয়াম্যান’ খ্যাত এই তারকা।

নিজের নতুন সিনেমা ‘দ্য রেকিং ক্রু’-এর প্রচারণায় অংশ নিয়ে জেসন মোমোয়া শাহরুখ সম্পর্কে বলেন, হ্যাঁ, তিনি খুবই সুদর্শন। তিনি অত্যন্ত হ্যান্ডসাম। তিনি শুধু একজন বড় তারকাই নন, বরং একজন খাঁটি ভদ্রলোক। জেসন আরও যোগ করেন, আমরা একে অপরের কাজের ভক্ত। সত্যি বলতে, শাহরুখ আমার চেয়েও অনেক বড় মাপের অভিনেতা এবং পারফরমার। তার প্রতি আমার অগাধ সম্মান রয়েছে।

উল্লেখ্য, জেসন মোমোয়া এবং শাহরুখ খানের পরিচয় বেশ পুরোনো। সৌদি আরবে আয়োজিত ‘জয় অ্যাওয়ার্ডস’-এ তাদের প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল। সেখানে এই দুই তারকার সঙ্গে জ্যাকি চ্যান এবং জঁ-ক্লদ ভ্যান ড্যামের মতো বিশ্ববিখ্যাত কিংবদন্তিরাও উপস্থিত ছিলেন। সম্প্রতি আবারও তাদের একসঙ্গে দেখা যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জেসন মোমোয়া অভিনীত অ্যাকশন-কমেডি ছবি ‘দ্য রেকিং ক্রু’ গত ২৮ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন ডেভ বাতিস্তা।

অপরদিকে, শাহরুখ ব্যস্ত তার আগামী সিনেমা ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে। এ ছাড়া আরও থাকবেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও আরশাদ ওয়ার্সি। ছবিটি চলতি বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৫, প্রত্যাহার ৩

1

কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি

2

দেশের ক্ষেতমজুরদের জীবনমান উন্নয়নেদুর্গাপুরে স্মারকলিপি প্রদ

3

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে

4

গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি : রিজভী

5

আজকের স্বর্ণের দাম: ৫ ফেব্রুয়ারি ২০২৬

6

ইমরান খানের জন্য ইলন মাস্ককে যে আবেদন জেমিমার

7

আরও ৫৫ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

8

প্রশ্ন করবেন না, সব বলে দেবো : পরীমণি

9

ইসরায়েল মধ্যপ্রাচ্যের প্রধান নিরাপত্তা হুমকি: ফিদান

10

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা

11

হাসিনা, রেহানা ও টিউলিপের মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

12

গাজায় ইসরাইলের ‘নির্যাতন-নিপীড়নে’ জাতিসংঘের উদ্বেগ

13

২০০ টাকায় বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট, কিনবেন যে উপা

14

আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: প্রধান উপদেষ্টা

15

এবারের নির্বাচনে ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

16

১৮ মাস পর নওগাঁ জেলা আওয়ামী লীগ অফিসে জয় বাংলা স্লোগান

17

খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্

18

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

19

ইরানের ক্ষেত্রে ব্যবহারের জন্য বিভিন্ন গোপন ও সামরিক বিকল্প

20