Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে ফের হামলা চালাতে পারে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে আবারও হামলা চালাতে পারে পাকিস্তান। ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেছেন, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। তিনি আফগান তালেবান সরকারকে অভিযুক্ত করে বলেছেন, পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে তারা। 

জিও নিউজের খবরে বলা হয়, গত দুই দিনে পাকিস্তানে দুটি বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এর একটি দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ক্যাডেট কলেজে, আরেকটি রাজধানী ইসলামাবাদে। এই ঘটনায় দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী দেশটিতে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

পরে জিও নিউজের ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, এই হামলাগুলোর পর সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

তিনি আফগান তালেবান সরকারের হামলার নিন্দাকে ‘অবিশ্বাসযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেন। আসিফ বলেন, ‘তালেবানের আশ্রয়ে থাকা গোষ্ঠীগুলোই বারবার আমাদের ওপর হামলা চালাচ্ছে।’

পাকিস্তানের এই প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভারত বা আফগানিস্তান কেউই যদি দুঃসাহস দেখায়, পাকিস্তান সমান জবাব দেবে। তিনি আরও বলেন, পাকিস্তান কখনো আগ্রাসন শুরু করবে না। তবে আমাদের ওপর কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। ইসলামাবাদের আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন।

এর আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে খাজা আসিফ লিখেছিলেন, ‘আমরা এক ধরনের যুদ্ধের মধ্যে আছি। যারা মনে করছে পাকিস্তান সেনাবাহিনী শুধু সীমান্ত এলাকায় লড়ছে, ইসলামাবাদের এই আত্মঘাতী হামলাই তাদের চোখ খুলে দেওয়ার মতো।’

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী এই লড়াই সমগ্র পাকিস্তানের যুদ্ধ, আর সেনাবাহিনীর ত্যাগই জাতিকে নিরাপত্তা বোধ দিচ্ছে। এছাড়া হামলার পর এক বিবৃতিতে তিনি আফগান তালেবান সরকারের সঙ্গে আলোচনার সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। আসিফ লেখেন, ‘কাবুলের নেতৃত্ব চাইলে পাকিস্তানে সন্ত্রাস রোধ করতে পারে। কিন্তু ইসলামাবাদে হামলার বার্তা এসেছে কাবুল থেকেই।’

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দ্য রাজা সাব’ শোতে প্রভাস ভক্তদের অগ্নিকাণ্ড!

1

সাবেক নির্বাচকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানারার

2

অ-আরব দেশে নিজ নেতাদের ওপর হামলার শঙ্কা ফিলিস্তিনি গোষ্ঠীর

3

কমলো এলপি গ্যাসের দাম

4

এবার অস্কারের পথে শ্যালামে

5

ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘের কর্মকর্তার

6

সালাহকে নিয়ে রুনির বিস্ফোরক প্রতিক্রিয়া

7

খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্

8

আইসিসি ইভেন্টে রান না পাওয়া নিয়ে যা বললেন তামিম

9

তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দিলেন নেপাল ও ভুটানের মন্ত্রীর

10

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় আর্টিলারি রকেট নিক্ষেপ

11

নতুন ঘোষণা দিলেন সামান্তা

12

পেদ্রির চোটে বিস্মিত বার্সেলোনার কোচ

13

শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়

14

বিজয়-রাশমিকার বিয়ের দিনক্ষণ প্রকাশ্যে, কোথায় বসছে আসর?

15

আমিরাতে গেম খেলে ৫০ লাখ টাকার বেশি পেলেন বাংলাদেশি প্রবাসী

16

স্বামীর পরকীয়া নিয়ে সরাসরি মুখ খুললেন গোবিন্দের স্ত্রী

17

সাকিবকে খেলার জন্য বিবেচনা করা ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি:

18

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান

19

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক : তারেক রহমান

20