Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

আইসিসি ইভেন্টে রান না পাওয়া নিয়ে যা বললেন তামিম

স্পোর্টস ডেস্ক : আজ সোমবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেছেন, 'আইসিসি ইভেন্ট যেটা বললেন যে আমি এর আগেও বলেছি যে আমি সফল নই। আমি আমার সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি আইসিসি ইভেন্টে, তারপরে এশিয়া কাপে আমি সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।'

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা নিয়ে তামিম বলেন, 'এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে, যেরকম সিরিজগুলোতে আমি শেষ কয়েকটা সিরিজ যেরকম ধারাবাহিক পারফরম্যান্স করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই ধারাবাহিকতাটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি।'

বিপিএলের আগে চলমান এই বিশেষ ক্যাম্প কাজে লাগবে, এমনটাই বিশ্বাস তামিমের, 'খুব ভালো যাচ্ছে (ক্যাম্প)। কারণ বিপিএল-এর পরে আমরা ততটা সময় পাব না। এমন স্পেসিফিক ব্যাটিং ক্যাম্প খুব কমই হয়, যেটা খুবই ইতিবাচক। আমরা শেষ কয়েকটি সিরিজে নিজেদের কী অতিরিক্ত দক্ষতার ঘাটতি ছিল এবং সেখান থেকে কী উন্নতি করতে পারি, সেই বিষয়ে কাজ করছি।'

'সামনে বিশ্বকাপ বা কোনো বড় ইভেন্টে আমাদের নিয়ে প্রতিপক্ষ কী গেম প্ল্যান করতে পারে বা কোনো নির্দিষ্ট গ্যাপে বোলার কী পরিকল্পনা করতে পারে, সেই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে। কোচেরা খুব স্পেসিফিকভাবে একটি বিষয়ে বারবার ফোকাস করছেন—পাওয়ার প্লেতে কীভাবে খেলা হবে এবং কীভাবে গ্যাপ বের করা হবে।'

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেলের লাইনের ওপর ড্রোন, ৯ মিনিট বন্ধ ছিল চলাচল

1

বিনামূল্যে বা সস্তায় খাবার পেলে মানুষ বেশি খেয়ে ফেলে কেন?

2

সুইডেনে ফুটপাতে দাঁড়িয়ে থাকা পথচারীদের পিষে দিলো বাস

3

তাসকিনের বিপক্ষে মোস্তাফিজের হাসি, দুজনের শিকার ৫ উইকেট

4

কৃপণ সাকিব, কোয়ালিফায়ার নিশ্চিত এমিরেটসের

5

পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল নেদারল্যান্ডস

6

নিজের লিগ্যাসি নিজেই নষ্ট করছেন সালাহ: রুনি

7

যেভাবে ঈদে টানা ১০ দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা

8

ডলারের দাম বাড়ায় কমেছে স্বর্ণের দাম

9

পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

10

মালিঙ্গার সাফল্যে কীভাবে জড়িয়ে মুশফিক, সঠিক উত্তরে মিলবে উপহ

11

বিশ্বকাপ জেতাটা অভ্যাসে পরিণত করতে চান সেই হারমানপ্রিত

12

বিপিএল নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ১০ ক্রিকেটার

13

৪৭ বছর পর বাংলাদেশের ফুটবলে পাকিস্তানি খেলোয়াড়

14

আজকের মুদ্রার রেট: ১ মার্চ ২০২৬

15

এমবাপ্পের রেকর্ড ভাঙার পর নিষিদ্ধ হলেন ইয়ামাল

16

আরিয়ান বিয়ে করেছেন, কনে কে

17

১০ বছর আগে যা করতাম, এখনো তাই করছি: রুনা

18

২০২৬ সালের ছুটির প্রজ্ঞাপন জারি, কতদিন পাবেন ছুটি?

19

জাপানে যাওয়ার প্রায় ৫ লাখ ফ্লাইট বাতিল করল চীন

20