Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

চলমান বিপিএলে নাসিরের দ্রুততম ফিফটি

স্পোর্টস ডেস্ক : এর আগে গত পরশু চট্টগ্রামের বিপক্ষে ২৩ বলে ফিফটি করেছিলেন রংপুর রাইডার্সের কাইল মেয়ার্স। ২ দিন বাদেই এবার সেই রেকর্ড ভাঙলেন নাসির। ২১ বলের ঝলমলে ফিফটিতে ১০টি চার ও ১টি ছক্কা মেরেছেন নাসির। তার বীরত্বসূচক এই ইনিংসে নোয়াখালীর বিপক্ষে জয়ের পথে হাঁটছে ঢাকা ক্যাপিটালস। শেষ ১৩ ওভারে জয়ের জন্য মাত্র ৬৫ রান দরকার ঢাকা ক্যাপিটালসের৷ হাতে আছে ৮ উইকেট।

২৬ বলে ৫৮ রান করে অপরাজিত আছেন নাসির। উইকেটের অন্য প্রান্তে ৮ রানে অপরাজিত ইরফান শুক্কুর। তাদের ১৩৪ রানের লক্ষ্য দিয়েছে নোয়াখালী। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে তারা। আগের ম্যাচে ৬১ রানে অলআউট হওয়া দলটি এদিনও ১০০'র নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল। দশম ওভারে পঞ্চম ব্যাটার হিসেবে মাআজ সাদাকাত যখন আউট হন, নোয়াখালীর স্কোরকার্ডে যোগ হয় মোটে ৪০ রান। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও সৌম্য সরকার আউট হয়েছেন যথাক্রমে ৬ ও ১ রানে।

এছাড়া মুনিম শাহরিয়ার ২ ও মাহিদুল ইসলাম অঙ্কন আউট হন ৪ রান করে। ওপরের পাঁচ ব্যাটারের মধ্যে সাদাকাত ১৯ বলে সর্বোচ্চ ২৪ রান করেন। নোয়াখালীকে সম্মানজনক স্কোর এনে দেন দুই বিদেশি মোহাম্মদ নবি ও অধিনায়ক হায়দার আলী। ষষ্ঠ উইকেটে তারা ৬১ বলে ৯০ রান যোগ করেন। শেষ ওভারে আউট হওয়ার আগে হায়দার ৩৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৭ রান করেন। নবি শেষ পর্যন্ত ৩৩ বলে ২টি করে চার-ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন। ঢাকা ক্যাপিটালসের পক্ষে বল করা প্রত্যেক বোলার ১টি করে উইকেট শিকার করেন। তবে ৪ ওভারে ১৬ রান দেয়া ইমাদই ছিলেন সবচেয়ে সাশ্রয়ী। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে আগে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে হবে

1

কুষ্টিয়ার দৌলতপুরে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

2

জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

3

‘চিকরি চিকরি’ গানটি কেন এতো জনপ্রিয়?

4

৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

5

মেট্রোরেলের লাইনের ওপর ড্রোন, ৯ মিনিট বন্ধ ছিল চলাচল

6

অপারেশন ডেভিল হান্টের ফেজ টু অবিলম্বে শুরু হবে : স্বরাষ্ট্র

7

টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো

8

ভারতে বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্তে যা বললেন হর্ষবর্

9

এবার ধেয়ে আসছে সুপার টাইফুন, লাখো মানুষকে সরাল ফিলিপাইন

10

পলাশকে চমকে দিলেন পাকিস্তানি উপস্থাপিকা, আলোচনায় ‘রোকেয়া’

11

নিজ কেন্দ্রে হারলেন মির্জা আব্বাস

12

কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎস

13

ট্রাম্পের ‘মার্বেল লিংকন বাথরুম’ উন্মোচন নিয়ে তীব্র সমালোচনা

14

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়’

15

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

16

আঙুলে ভোটের ছাপ, নির্বাচনের ছবির ট্রেন্ডে তারকারা

17

আক্রান্ত হলে আশপাশের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরা

18

ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি

19

‘সঠিকভাবে’ হিজাব না পরায় গ্রেফতার আফগান তরুণী, ১৩ দিন পর মুক

20