Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘সঠিকভাবে’ হিজাব না পরায় গ্রেফতার আফগান তরুণী, ১৩ দিন পর মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক : কারাগারে ১৩ দিন কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছেন ২২ বছর বয়সের এক আফগান তরুণী। তিনি দেশটিতে নারীদের জন্য একটি তায়কোয়ান্দো ব্যায়ামাগার চালাতেন। তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের সুপ্রিম কোর্টের একজন মুখপাত্র ওই তরুণীর মুক্তি পাওয়ার খবর জানিয়েছেন।

তরুণীর নাম খাদিজা আহমাদজাদা। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত শহরের পাশে তিনি থাকেন। তায়কোয়ান্দো কোচ খাদিজার বিরুদ্ধে ‘সঠিক নিয়মে’ হিজাব না পরা, গান চালানো ও তার ব্যায়ামাগারে নারী–পুরুষ উভয়কে একসঙ্গে ব্যায়ামের সুযোগ দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। এ জন্য তাকে ১৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

আফগানিস্তানের পাপ প্রতিরোধ ও সদ্‌গুণবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ‘নিয়ম লঙ্ঘনের’ ঘটনা তাদের পরিদর্শকের নজরে আসার পর খাদিজাসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। 

তালেবান সরকারের এই মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, নারীদের খেলাধুলার ব্যায়ামাগার–সংক্রান্ত নিয়ম ভঙ্গ করায় খাদিজাকে গ্রেফতার করা হয়েছিল। ওই মুখপাত্র জানান, এর আগেও খাদিজাকে বেশ কয়েকবার সতর্ক করে দেওয়া হয়েছিল।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পরপরই নারীদের খেলাধুলার কেন্দ্র ও ব্যায়ামাগার বন্ধ করে দেওয়া হয়েছে। ওই সময় বলা হয়েছিল, ‘নিরাপদ পরিবেশ’ ফিরলে এসব কেন্দ্র আবারও চালু করা হবে। তবে এ বছরের জানুয়ারিতেও কোনো কেন্দ্র চালু হয়নি। আফগান নারীরা খেলাধুলায় অংশ নিতে পারছেন না।

খাদিজার মামলাটি আফগানিস্তানের সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার তার মুক্তির কথা জানান। তবে মুক্তি পেয়ে খাদিজা এখন কোথায় আছেন, সেটা জানা যায়নি। এর আগে খাদিজার গ্রেফতারের খবর সামাজিক যোগাযোগমাধ্যম বেশ আলোচনা–সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে পোস্ট দেন আফগানিস্তানে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেত্তে। তিনি ওই পোস্টে খাদিজার অবিলম্বে মুক্তি দাবি করেন।

জাতিসংঘের এ বিশেষ দূত আফগানিস্তানে গ্রেফতার থাকা নারী সাংবাদিক নাজিরা রাশিদির মামলার বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন। উত্তরাঞ্চলের কুন্দুজ শহরের এই নারী সাংবাদিককে গত ডিসেম্বরে গ্রেফতার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, সাংবাদিকতার কাজের কারণে নাজিরাকে গ্রেফতার করা হয়েছে—এমন অভিযোগ তালেবান মুখপাত্র অস্বীকার করেছেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেভিওয়েট প্রার্থীরা কে কার মুখোমুখি

1

হরমুজ প্রণালি: ইরান না লন্ডন? আধুনিক ভূ-রাজনীতির অদৃশ্য যুদ্

2

৪১তম টেস্ট সেঞ্চুরিতে পন্টিংয়ের যে রেকর্ডে ভাগ বসালেন রুট

3

জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম

4

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল

5

দ্বিতীয় বিয়ের পর পাকিস্তানি খেলোড়ারের বিরুদ্ধে খুনের অভিযোগ!

6

শীতের মধ্যেই বৃষ্টির আভাস, হতে পারে যেসব জায়গায়

7

গণভোটের পক্ষে প্রচারণা চালাতে সমাজের স্টেকহোল্ডারদের প্রতি আ

8

শীত শেষ হওয়ার আগেই চড়া সবজির বাজার

9

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদন

10

নোবেল পুরস্কার যেহেতু পাইনি, শুধু শান্তি নিয়ে ভাবতে আমি বাধ্

11

হাসিনার হয়ে কেন মামলা লড়তে চান না, কারণ জানালেন জেড আই খান

12

রবাহরাইনের প্রধান তেল শোধনাগার বাপকোতে হামলা

13

ইরানে ইসরাইলের হামলার ‘মূল দায়িত্বে ছিলাম’ আমি, স্বীকার করলে

14

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে ব

15

সুদান সংঘাত: নেপথ্যে আমিরাত-ইসরায়েল?

16

১১তম গ্রেড নিয়ে প্রাথমিকের শিক্ষকদের জন্য সুখবর

17

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিস

18

পে-স্কেল নিয়ে সবশেষ যে ইঙ্গিত মিলল

19

বিশ্বকাপে এখনো অনিশ্চিত মেসি, যা বললেন স্কালোনি

20