Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

পেদ্রির চোটে বিস্মিত বার্সেলোনার কোচ

স্পোর্টস ডেস্ক : একের পর এক ফুটবলারদের চোট দুশ্চিন্তায় ফেলেছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিককে। সবশেষ মিডফিল্ডার পেদ্রির চোটে বেশ অবাক হয়েছেন বার্সা কোচ। তবে কোচের আশা, খুব শিগগিরই মাঠে ফিরবেন পেদ্রি।

গত সপ্তাহে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের মাঠে ২-১ গোলে হারের ম্যাচে শেষ দিকে লাল কার্ড দেখেন পেদ্রি। ম্যাচের পর করোনা পরীক্ষায় তার বাঁ পায়ের পেশিতে চোট ধরা পড়ে। ক্লাবটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে সংবাদমাধ্যমের খবর, তার সেরে উঠতে সময় লাগতে পারে ৪ সপ্তাহের মতো।
 
রোববার (২ নভেম্বর) লা লিগার ম্যাচে এলচের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে পেদ্রির চোট নিয়ে বিস্ময় প্রকাশ করেন কোচ হান্সি ফ্লিক। তবে তার আশা, শিগগিরই ফিরতে পারেন এই মিডফিল্ডার।
 
হান্সি ফ্লিক বলেন, ‘পেদ্রির চোটে আমরা অবাক হয়েছি। মাদ্রিদে ম্যাচের পর তার সামান্য অস্বস্তি, ক্লান্তি ছিল; কিন্তু আমরা তার পরীক্ষা করে দেখি এবং সেখানে চোট ধরা পড়ে। পরিস্থিতি আমাদের মেনে নিতে হবে। একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছি আমরা। আশা করি, খুব শিগগিরই ফিরতে পারবে সে।’ক্লাব ও জাতীয় দল মিলে টানা ৫৩ ম্যাচ খেলার পর চোটে পড়েছেন পেদ্রি।

গত ২৬ জানুয়ারি সবশেষ কোনো ম্যাচে দলের বাইরে ছিলেন তিনি। চলতি মৌসুমের প্রথম আড়াই মাসে বার্সেলোনার মূল দলের ২৩ জনের ১৩ জনই চোটে পড়েছেন। এর মধ্যে অনেকেই কেউ কেউ এখনও ভুগছেন। এখন পর্যন্ত ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুই নম্বরে আছে শিরোপাধারী বার্সেলোনা। ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী

1

একুশে ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন মাতৃভাষা দিবস পালনের প

2

একুশের প্রথম প্রহরে ‘স্বতন্ত্র এমপিকে’ ফুল দিতে বাধা

3

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

4

যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ মেট্রিক টন গম কিনবে বাংলাদেশ

5

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

6

কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ

7

দেশজুড়ে তার কোটি কোটি সন্তান : কনকচাঁপা

8

দশ বছর পূর্ণ করল দীপক মুকুটের সিনেমা ‘সানাম তেরি কসম’

9

রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা

10

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

11

‘যারা অনেক বড় মাপের মানুষ তাদের নিয়ে ট্রল হয়’

12

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন: ববি হাজ্জাজ

13

এশিয়ান আরচ্যারিতে ক্যারিয়ার সেরা স্কোর বাংলাদেশের বন্যার

14

পুলিশ স্টাফ কলেজে দক্ষ অফিসারদের পদায়নের নির্দেশ

15

প্রেমিকার জন্মদিনে আবেগী ও রোমান্টিক বার্তা হৃতিক রোশনের

16

স্বাধীনতা দিবসে রাজধানীর যেসব সড়কে যান চলাচল সীমিত থাকবে

17

এপ্রিলে গাজায় ১ হাজার সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া

18

ইনসাফের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করব না: হাসনাত

19

অবৈধভাবে মজুত করা ২ লক্ষাধিক লিটার জ্বালানি তেল উদ্ধার: জ্বা

20