Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিয়ে করেছেন সিমরিন লুবাবা

বিনোদন ডেস্ক : বাংলাদেশের ছোট পর্দার আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা সম্প্রতি জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। শোবিজের গ্ল্যামার জগতকে অনেক আগেই বিদায় জানানোর পর এবার তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পোস্টের মাধ্যমে লুবাবা বিয়ের খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ পোস্ট প্রকাশের পরই ভক্ত ও নেটিজেনরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসিয়েছেন।

পোস্টে ছবি প্রকাশ করলেও বর-কনের মুখ দেখাননি। এছাড়া পাত্রের পরিচয়ও স্পষ্টভাবে জানানো হয়নি। তাই তার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে এবং ভক্তরা পাত্রের পরিচয় জানতে আগ্রহ প্রকাশ করেছেন।

দীর্ঘদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস লক্ষ্য করা যাচ্ছিল। শোবিজ থেকে নিজেকে আলাদা করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে খোলাখুলি অনুভূতি শেয়ার করেছেন।

নেটিজেনরা তার সাহসী পদক্ষেপ ও আত্মপরিবর্তনের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।’ অন্য একজন লিখেছেন, ‘আল্লাহ আপনাদের ভালো রাখুক।’ 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্

1

রনির ১৮ বলের ফিফটি বৃথা, কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লো বাংল

2

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে: ইশরা

3

২০২৫ সালে নজর কাড়লেন যেসব অভিনেত্রী

4

ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

5

বাংলাদেশের ম্যাচসহ টিভি-অনলাইনে যত খেলা দেখবেন

6

টানা পাঁচ ফ্লপের পর শ্রীলীলার ক্যারিয়ার সঙ্কটে

7

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চক্রান্ত নস্যাতের দাবি ইরানের

8

জেলেনস্কি একজন ‘বিভ্রান্ত ভাঁড়’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

9

অপরাধীরা ধরা পড়ছে না কেন, পুলিশের কাছে প্রশ্ন রিজভীর

10

ইমরানের পরিবারকে হুমকি দিচ্ছেন নাকভি!

11

নামাজের ছদ্মবেশে মসজিদে এসে ২ মোটরসাইকেল চুরি করে নিয়ে গেল ৩

12

বাণিজ্য মেলার সপ্তম দিনে মানুষের উপচে পড়া ভিড়

13

ট্রাম্পের বোর্ড অব পিসের সদস্যপদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল

14

সৌ‌দি‌তে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি

15

অ-আরব দেশে নিজ নেতাদের ওপর হামলার শঙ্কা ফিলিস্তিনি গোষ্ঠীর

16

যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

17

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

18

‘বুম্বাদা আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাহস দিয়েছেন, গাইড করেছেন’

19

রমজান উপলক্ষে কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

20