Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

মেসির গোলের পরও ২০২৪ এর পুনরাবৃত্তির শঙ্কায় মিয়ামি-শিবির

স্পোর্টস ডেস্ক : এমএলএস কাপের প্রথম রাউন্ডে ন্যাশভিল এসসির কাছে ২-১ গোলে হেরে গেছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। ম্যাচের ৮৯তম মিনিটে মেসির গোল হারের ব্যবধান কমালেও জয় ফিরিয়ে আনতে পারেননি তিনি।

ম্যাচের নবম মিনিটেই সারিজ পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির ঠিক আগে জশ বাওয়ার হানি মুখতারের কর্নার থেকে চমৎকার এক শটে ন্যাশভিলের ব্যবধান বাড়ান।

দ্বিতীয়ার্ধে মিয়ামি ম্যাচে ফেরার চেষ্টা করে। লুইস সুয়ারেজের ৬৬ মিনিটে কাছ থেকে মারা শট ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস দারুণভাবে ঠেকান। এরপর ইয়ান ফ্রের শটও গোললাইন থেকে ফিরিয়ে দেয় প্রতিপক্ষ ডিফেন্স। 

শেষ মুহূর্তে মেসি জ্বলে উঠেন। ৮৫ ও ৮৬ মিনিটে দুইবার গোলের কাছাকাছি গিয়েও ব্যর্থ হন তিনি। অবশেষে ৮৯তম মিনিটে রদ্রিগো দে পলের পাস থেকে বক্সের ডান দিক থেকে বাঁ-পায়ের জোরালো শটে জাল খুঁজে পান মেসি। এটি ছিল তার মৌসুমের সেরা গোলগুলোর একটি।

তবে তাতে আর লাভ হয়নি। ম্যাচ শেষে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ন্যাশভিল। এটি ছিল গত মে মাসের পর মিয়ামির বিপক্ষে ন্যাশভিলের প্রথম জয়। এর আগে টানা ১০ ম্যাচ জয়ের মুখ দেখেনি দলটি।

আগের ম্যাচে মেসির জোড়া গোলে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল ইন্টার মিয়ামি। কিন্তু এখন সিরিজ ১-১ সমতায়, তাই ফ্লোরিডায় হবে তৃতীয় ও শেষ ম্যাচটি।

গত মৌসুমের মতো এবারও একই পরিস্থিতিতে পড়েছে মিয়ামি। ২০২৪ এমএলএস কাপেও প্রথম ম্যাচ জিতে বাকি দুই ম্যাচ হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। এবারও সেই ভুল না করার চ্যালেঞ্জ মেসিদের সামনে।

সিরিজের জয়ী দল মুখোমুখি হবে কলম্বাস বা সিনসিনাটির। সিনসিনাটি ইতিমধ্যেই ১-০ তে এগিয়ে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলা হলে ইরানকে সহায়তার ঘোষণা আফগানিস্তানের

1

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর

2

ইমরান খানের জন্য ইলন মাস্ককে যে আবেদন জেমিমার

3

'ভারত সমর্থিত' সাত জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

4

জামদানি শাড়িতে দর্শকদের মন কাড়লেন রুনা খান

5

ইরানের সামরিক শক্তি বৃদ্ধিতে পুতিনের ভূমিকা কী?

6

মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদ

7

আগামী এক দশকে তাপমাত্রা সর্বোচ্চ সীমা পেরোনোর সম্ভাবনা

8

‘হয়তো ভালো কিছু হচ্ছে’, ইউক্রেন শান্তি পরিকল্পনা ইস্যুতে ট্র

9

নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে: মির্জা ফখরুল

10

নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন

11

শাওয়ালের ছয় রোজা কী, কীভাবে রাখবেন

12

দুর্গাপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

13

যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও করবে: প

14

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

15

ভারতের সঙ্গে রোমাঞ্চ ছড়ানোর ম্যাচে একঝাঁক রেকর্ড প্রোটিয়াদের

16

ইমরান খানকে মুক্ত করতে নতুন বাহিনী গঠনের ঘোষণা পিটিআই’র

17

২৪ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

18

কোনো দলকে দিয়ে আমাদের ডাকবেন, সেটি সঠিক হচ্ছে না

19

রোজায় ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি

20