Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ড্যারিল মিচেল দুইবার জীবন পেলেন। রোস্টন চেজ ও জেডেন সিলসের হাত ফসকে নিউজিল্যান্ডও পেয়ে গেল মোমেন্টাম। মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭০ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজের মতো এবারও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ক্যারিবিয়ানরা। কিন্তু শেষ ওভারে বোলিং প্রান্ত থেকে স্নায়ুচাপ সামলে সফল জ্যাকব ডাফি। ৭ রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ব্ল্যাক ক্যাপরা।

ক্রাইস্টচার্চে আগে ব্যাটিংয়ে নেমে সপ্তম ওভারে রাচিন রবীন্দ্র ও উইল ইয়াংকে ফিরিয়ে ম্যাথু ফোর্ড হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। ২৪ রানেই দুটি উইকেট হারিয়ে বিপদে পড়েছিল নিউজিল্যান্ড। ডেভন কনওয়েকে নিয়ে সেই ধাক্কা ভালোভাবে সামলে নেন মিচেল। এক রানের আক্ষেপ নিয়ে কনওয়ে জাস্টিন গ্রিভসের বলে শাই হোপের ক্যাচ হন কনওয়ে। ৬৭ রানের এই জুটিতে ৪৯ রান করে অবদান রাখেন তিনি।

১৯ ও ৬৭ রানে জীবন পাওয়া মিচেল ষষ্ঠ উইকেটে মাইকেল ব্রেসওয়েলকে (৩৫) নিয়ে ৬৯ রানের জুটি গড়েন। ৬১ বলে পঞ্চাশ ছোঁয়ার পর তিনি ১০৭ বলে সেঞ্চুরি করেন ১২ চার ও ১ ছয়ে। ইনিংসের পাঁচ বল বাকি থাকতে থামেন মিচেল। ১১৮ বলে ১২ চার ও ২ ছয়ে সাজানো ছিল তার ১১৯ রানের ইনিংস। তার আগে জ্যাক ফোকসের (২২) সঙ্গে ৪৩ রান যোগ করেন মিচেল। 

নিউজিল্যান্ডের সাত উইকেটের মধ্যে সবচেয়ে বেশি তিন উইকেট নেন সিলস। দুটি পান ফোর্ড। লক্ষ্যে নেমে ১০ রানে জন ক্যাম্পবেল (৪) ফিরে যান। কিসি কার্টি ও আলিক আথানেজ ৬০ রানের জুটিতে সেই ধাক্কা কাটান। তবে ১৭ রানের ব্যবধানে দুজনই আউট হলে চাপে পড়ে ক্যারিবিয়ানরা।

শেরফানে রাদারফোর্ড ফিফটি গড়ে সফরকারীদের লড়াইয়ে রাখেন। শাই হোপের (৩৭) সঙ্গে ৫১, চেজকে (১৬) নিয়ে ৩১ ও গ্রিভসের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন তিনি। ৫৩ বলে হাফ সেঞ্চুরি করা রাদারফোর্ড ৬১ বলে ৫৫ রান করে কাইল জেমিসনের শিকার হন।

শেষ দিকে রোমারিও শেফার্ড ও গ্রিভস ভয় ধরিয়ে দিয়েছিল নিউজিল্যান্ডের মনে। তাদের জুটিতে শেষ দুই ওভারে লক্ষ্য কমে দাঁড়ায় ৩২ রানে। ম্যাট হেনরি শেষের আগের ওভারে ১২ রান দেন। শেষ ওভারে দরকার ছিল ২০ রানের। চমৎকার বোলিংয়ে ১২ রান দেন ডাফিও। ২৯ বলে ৫৩ রানের জুটি ছিল শেফার্ড ও গ্রিভসের। ৩৮ রানে গ্রিভস ও শেফার্ড ২৬ রানে অপরাজিত ছিলেন।

জেমিসন সর্বোচ্চ তিন উইকেট নেন।

 

 

আয়শা/১৬ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের ‘নির্বাচনি বিতর্কে’ অংশ নেওয়ার আহ্বান, যা জান

1

রমজানে সুস্থ থাকতে জরুরি খাদ্যাভ্যাসে পরিবর্তন ও সচেতনতা

2

সাবেক প্রতিমন্ত্রীর স্বামীর ‘বীর প্রতীক’ খেতাব বাতিল

3

সুদানে ‘অকল্পনীয় নৃশংসতার’ সতর্কবার্তা জাতিসংঘের

4

রমজানে বদহজম ঠেকাতে কি খাওয়া উচিত?

5

রাসেলের শূন্যতা পূরণে রেকর্ড দামে কলকাতায় গ্রিন, জানালেন কোচ

6

এমন নির্বাচন চাই যেখানে ভয় ও বাধা থাকবে না: প্রধান উপদেষ্টা

7

নাজমুলকে অর্থ কমিটি থেকে অব্যাহতি যথেষ্ট নয় : মিঠুন

8

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

9

প্রাথমিক শিক্ষক নিয়োগে ১৩ জেলার মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

10

পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

11

উলিপুরে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলামের মোটর সাইকেল শোডাউ

12

জামানত হারালেন টাঙ্গাইলের ২ নারী প্রার্থী

13

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র মিলবে আজ,

14

নতুন সরকারের কাছে যা চাইলেন আশরাফুল

15

তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা

16

আস্থার সংকটে মাস্কাট বৈঠক: সরাসরি আলাপেও গলল না ইরান-যুক্তরা

17

রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে

18

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অতিরিক্ত টহল তৎপরতা এবং চেকপোষ্ট স্থাপন॥

19

ভারতের নয়, জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় এনসিপি: হা

20