Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

উলিপুরে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলামের মোটর সাইকেল শোডাউন

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলাম নির্বাচনী এলাকায় বিশাল মোটর সাইকেল করে শোডাউনের মাধ্যমে প্রচারনা শুরু করেছেন। বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার তবকপুর, বজরা, গুনাইগাছ, থেতরাই, দলদলিয়া, পান্ডুল ও দূর্গাপুর ইউনিয়ন হয়ে পৌরসভায় হাজার হাজার নেতা-কর্মী মোটরসাইকেল নিয়ে এ শোডাউন করেন।

জানা গেছে, বিএনপির কেন্দ্র থেকে কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের জনপ্রিয় বিএনপি নেতা তাসভীর উল ইসলামকে প্রার্থী ঘোষনা করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি নেতা-কর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে নির্বাচনী আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর বুধবার নিজ নির্বাচনী এলাকা উলিপুরে রওনা দেন। তাসভীর উল ইসলাম উলিপুরে পৌছেলে নেতা-কর্মীরা তাকে অভ্যত্থনা জানায়।

এ সময় কয়েক হাজার মোটরসাইকেলে নেতা-কর্মীরা শোডাউন করেন। মোটরসাইকেলের বহর নিয়ে নেতা-কর্মীরা সংসদীয় আসনের তবকপুর, বজরা, গুনাইগাছ, থেতরাই, দলদলিয়া, পান্ডুল, দূর্গাপুর, বুড়াবুড়ি, হাতিয়া, ধামশ্রেনী, ধরনীবাড়ী ইউনিয়ন ও পৌরসভায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরন করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলাম বলেন, আমাকে বিএনপির প্রার্থী ঘোষনা করায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির স্থায়ী কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাই।

কুড়িগ্রামের চারটি আসনে যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে সংসদে অনেক বড় ভূমিকা রাখতে পারবো। এই এলাকার নদী ভাঙ্গন ও বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে চেষ্টা করবো। জনগন আমাদের সাথে রয়েছে, আমাদের কোনো ভয় নেই। আসন্ন নির্বাচন যেনো সুষ্ঠভাবে পরিচালনা করতে পারি এজন্য সবাই সহযোগিতা করবেন। মোটর সাইকেল শোডাউনে তাসভীর উল ইসলামের সহধর্মীনি ডা. রেয়ান আনিস, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকারসহ ১৩টি ইউনিয়ন ১টি পৌরসভার হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় ৩৭৩ ফিলিস্তিনি নিহত

1

টটেনহ্যাম বড় ক্লাব নয়: সাবেক কোচ

2

বোচাগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

3

শাস্তি পাচ্ছেন না ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি

4

মেক্সিকোতে হামলা চালাতে চান ট্রাম্প, তবে...

5

গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির

6

রাস্তায় না, নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা; চাঞ্

7

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে রৌমারীতে মশাল

8

প্রকাশিত হলো সংগীতশিল্পী রানার নতুন গান ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্

9

তারেক রহমানকে আগে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে হবে

10

কৃষকদের কথা ভেবে আমরা পেঁয়াজ আমদানি করতে দিইনি : কৃষি উপদেষ্

11

অক্ষয় খান্নাকে নিয়ে কেন এমন ধারণা ক্যাটরিনার?

12

প্রথম ধাপে ভেনেজুয়েলা থেকে ৫ কোটি ব্যারেল পর্যন্ত তেল আনার ঘ

13

অবস্থা ‌অপরিবর্তিত, এখনও শঙ্কামুক্ত নন খালেদা জিয়া

14

যেভাবে চিকিৎসক থেকে রাজনীতিতে এনসিপি নেত্রী মিতু

15

ঘুস নেওয়ায় সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

16

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

17

১৮ মাস পর নওগাঁ জেলা আওয়ামী লীগ অফিসে জয় বাংলা স্লোগান

18

মস্কোতে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

19

নুরের আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন সংগ্রহ বিএনপি নেতার

20