Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

চীন-ভারত ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার: শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও ভারত হলো ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’। দক্ষিণ এশীয় দেশটির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রুপদি মুর্মুকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন বলে সোমবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে।

সিনহুয়া জানায়, শি বলেন, গত এক বছরে চীন-ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে এবং এটি ‘বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখা ও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ’।
 
তিনি বলেন, চীন সব সময় বিশ্বাস করে এসেছে যে ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ হওয়াই চীন ও ভারতের জন্য সঠিক পথ। সিনহুয়া জানায়, শি চীন ও ভারতকে ‘ড্রাগন ও হাতির একসঙ্গে নাচ’ হিসেবে উল্লেখ করেন।
 
শি আশা প্রকাশ করেন, উভয় পক্ষ বিনিময় ও সহযোগিতা আরো সম্প্রসারিত করবে এবং পরস্পরের উদ্বেগের বিষয়গুলো সমাধান করে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক এগিয়ে নেবে।
 
পারমাণবিক সক্ষমতাসম্পন্ন এই এশীয় প্রতিবেশী দুই দেশের মধ্যে প্রায় তিন হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা স্পষ্টভাবে চিহ্নিত নয় এবং ১৯৫০-এর দশক থেকে বিরোধপূর্ণ। গত বছর থেকে উচ্চ পর্যায়ের একাধিক দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে দুই দেশ সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেয়।
 
২০২৫ সালে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয় এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর পররাষ্ট্রনীতির প্রেক্ষাপটে বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বাড়াতে দুই দেশ পদক্ষেপ জোরদার করে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সর্বোচ্চ নেতার ক্ষমতা কতটা, কীভাবে নির্বাচিত হয়?

1

রমজানে বিভাজন দূর করুন, সাহায্য পৌঁছে দিন: জাতিসংঘ মহাসচিব

2

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

3

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওবা তাহিয়া

4

বিয়ে করেছেন সিমরিন লুবাবা

5

সিডনিতে বন্দুকধারীর হামলায় নিহত কমপক্ষে ১০, আটক ২

6

আজকের মুদ্রার রেট: ২৩ ডিসেম্বর ২০২৫

7

চলতি হিসাব ঋণাত্মক, বড় হচ্ছে বাণিজ্য ঘাটতি

8

মালিঙ্গার বিশ্বরেকর্ড কেড়ে নিলেন বুমরাহ

9

‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না- এগুলো মিথ্যা প্

10

হ্যাজেলউডের ইনজুরিতে শাপে বর, মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রে

11

বাবরের টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করে দেয়ার দাবি পাকিস্তানের

12

প্রার্থীদের নির্বাচনী হলফনামা খতিয়ে দেখবে দুদক

13

রাশিয়াকে কয়েকশ’ উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান

14

সোমবার থেকে ডিপোপর্যায়ে ডিজেল, পেট্রোল ও অকটেন বর্ধিত হারে ব

15

২০ ওভার খেলেও সেঞ্চুরি হলো না হৃদয়ের

16

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোট দিলেন বিএনপি ও জামায়াতের প্

17

দুটি শপথই নিলেন জামায়াতের এমপিরা

18

চীনে নবনির্মিত সেতু ধসে পড়ল যেভাবে (ভিডিও)

19

রাত ৯টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ত

20