Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিডনিতে বন্দুকধারীর হামলায় নিহত কমপক্ষে ১০, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্রসৈকতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। রোববার সন্ধ্যায় স্থানীয় সময় এই হামলা সংঘটিত হয়, যার ফলে সিডনি শহরজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় ইহুদিদের ধর্মীয় উৎসব ‘হানুক্কাহ’ উপলক্ষে সৈকতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে শত শত মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ধ্যা সাড়ে ছয়টার পর হঠাৎ বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে থাকেন। প্রায় ৫০টির মতো গুলির শব্দ শোনা যায়।

স্থানীয় বাসিন্দা ৩০ বছর বয়সী হ্যারি উইলসন জানান, তিনি নিজ চোখে অন্তত ১০ জনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছেন। ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এছাড়া পুলিশের গুলিতে এক বন্দুকধারী আহত হয়েছেন বলেও জানা যায়।

বর্তমানে বন্ডি সৈকত এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলতে এবং পুলিশের নির্দেশনা অনুসরণ করতে জরুরি অনুরোধ জানানো হয়েছে।

এই ঘটনায় পুরো সিডনিতে আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রবাসী বাংলাদেশিদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তারা নিজ নিজ এলাকায় নিরাপদে আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিডনি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালিঙ্গার সাফল্যে কীভাবে জড়িয়ে মুশফিক, সঠিক উত্তরে মিলবে উপহ

1

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

2

প্রত্যাবর্তনের পর ইতিহাস গড়েছেন যেসব বিশ্বনেতা

3

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

4

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক র

5

ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন

6

আমদানির সুপারিশে কি পেঁয়াজের দাম কমবে

7

জুলাই সনদ পাস হলে ফ্যাসিবাদ চিরতরে দূর হবে : শিল্প উপদেষ্টা

8

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ৩০

9

মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন ল্যাভ

10

বিসিএলে কোচিংয়ের দায়িত্বে থাকছেন যারা

11

ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান

12

‘রোলমডেল’ স্টার্ককে দেখে যা শিখেছেন আফ্রিদি

13

স্বামীসহ নায়িকা নিঝুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

14

দক্ষিণ আফ্রিকায় জাতীয় দুর্যোগ ঘোষণা, ভয়াবহ সংকটে মোজাম্বিক

15

লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২

16

বৈশ্বিক আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে যুক্তরাষ্ট্র

17

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, বিপুল কার্ডসহ স্বামী-স্ত্র

18

ফুলবাড়ীতে ধানের শীষ মার্কায় ভোট প্রদানে গণ সংযোগ॥

19

দ্বিতীয় বিয়ে নিয়ে স্পষ্ট বার্তা মালাইকার

20