Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে যে কথা বললেন সেলিনা জেটলি

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি অর্থনৈতিক নির্যাতনের অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন। স্বামী পিটার হাগের বিরুদ্ধে অর্থনৈতিক নির্যাতনের অভিযোগ এনে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মুম্বাইয়ের আন্ধেরি আদালতে মামলা করেন তিনি। দীর্ঘদিন ধরে চলা সেই মামলায় নানা জল্পনার পর এবার মুখ খুললেন অভিনেত্রী।

 সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে তার মনের কথা প্রকাশ করেন সেলিনা জেটলি। পোস্টে অভিনেত্রী লিখেছেন—এ মুহূর্তে আমার জীবনে সবচেয়ে অস্থির ঝড় বইছে। আমি কখনো ভাবিনি যে এই লড়াইটা আমাকে একা লড়তে হবে। আমার বাবা-মা নেই, কোনো সাহায্য নেই। তিনি বলেন, কখনো কল্পনাও করিনি যে এমন একটি দিন আসবে, যখন আমার মাথার ওপর থেকে ছাদ চলে যাবে।

সেলিনা জেটলি বলেন, আমার বাবা-মা, ভাই, আমার সন্তান এবং যে মানুষটি আমার পাশে থাকার, ভালোবাসার, যত্ন নেওয়ার ও আমার সঙ্গে প্রতিটি কষ্ট সহ্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ তারা ছাড়া জীবনে চলব। অভিনেত্রী বলেন, জীবন আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আমি যাদের বিশ্বাস করেছিলাম, তারা চলে গেছে। আর যেসব প্রতিশ্রুতিতে ভরসা করেছিলাম, সেসব ভেঙে গেছে। কিন্তু এই ঝড় আমাকে উড়িয়ে দিতে পারেনি।

 তিনি বলেন, আমাকে শেখানো হয়েছে— যখন গোটা পৃথিবী আমাকে নিচে ফেলতে চাইবে, তখন উঠে দাঁড়াতে হবে। আমার হৃদয় ভাঙলেও এই লড়াই চালিয়ে যেতে হবে। আমার প্রতি অবিচার করা হলে কোনো করুণা না দেখানোই আমার ধর্ম। অসম্ভব মনে হলেও আমাকে বেঁচে থাকতেই হবে বলে জানান সেলিনা জেটলি। আমার সবচেয়ে অন্ধকার সময়ে, আমার মর্যাদা এবং অধিকারের জন্য লড়াইয়ের সময় যারা আমার ঢাল হয়ে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের মুদ্রার রেট: ২৪ নভেম্বর ২০২৫

1

নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ কত পাচ্ছে

2

ফ্লেমিংগোর আগমনে মুখর ইরানের উপকূল

3

প্রতিদিন ৩ লিটার পানি টানা ৩০ দিন খেলে শরীরে যে পরিবর্তন আসব

4

যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক

5

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

6

চট্টগ্রামকে ৩ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজশাহী

7

রেকর্ড রুপি খুইয়েছে আদানি, মার্কিন আদালতে প্রতারণার অভিযোগ

8

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত হাইকোর্টে

9

যেকোনো সময় শুরু হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

10

খামেনি নিহত হয়েছেন, পাওয়া গেছে তার মরদেহ!

11

কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার?

12

শেখ হাসিনার রায় পরিবর্তনের সুযোগ নেই: খায়রুল কবির খোকন

13

বায়ু দূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

14

মাদারীপুরে সাড়ে ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

15

মাটিরাঙ্গায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার" বিষয়ক দিন

16

ওসমান হাদির জানাজায় লাখো মানুষের ঢল

17

১০০ বছরেও আরেকজন রোকেয়া আসেনি—এটাই আমাদের ব্যর্থতা

18

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত বিএনপি : রুমিন ফ

19

পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনা ‘চমৎকার’ হয়েছে: ট্রাম্প

20