Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিভিন্ন এলাকায় আ.লীগ কার্যালয় খোলার সাহস কোথায় পেল, প্রশ্ন মঞ্জুর

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়ে ছাত্র-জনতার ওপর আক্রমণ করিয়েছেন, যার তথ্যপ্রমাণ সবার কাছে আছে। 

একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগ কীভাবে বিভিন্ন এলাকায় কার্যালয় খোলার সাহস পায়? ফ্যাসিবাদের হাতে সবচেয়ে নির্যাতিত হওয়া সত্ত্বেও যদি বর্তমান সরকার বিচার ছাড়া তাদের পুনর্বাসনের চেষ্টা করে, তবে ইতিহাস ক্ষমা করবে না।’

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে নতুন সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন সংস্কার ও চলমান পরিস্থিতির ওপর নিজ দলের অবস্থান তুলে ধরেন মঞ্জু। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বর্তমান প্রধানমন্ত্রী এবং তার দল।

 তাই শত শত শহীদের রক্তের বিনিময়ে তৈরি হওয়া জুলাই সনদ ও আকাঙ্ক্ষা যেন কোনোভাবে লুণ্ঠিত না হয়, সেদিকে সরকারকে সতর্ক থাকতে হবে।তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলা গণহত্যার বিচার প্রক্রিয়া এবং আগের সরকারের শুরু করা সংস্কার কাজগুলো দৃঢ় চিত্তে অব্যাহত রাখার আহ্বান জানান।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কথা টেনে মঞ্জু বলেন, টিআইবির রিপোর্ট অনুযায়ী ২২ শতাংশ ক্ষেত্রে ভোট জালিয়াতি হয়েছে। চর দখলের মতো নির্বাচনের সংস্কৃতি বন্ধ করতে নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো দরকার। এ সময় তিনি ভবিষ্যৎ নির্বাচনে স্বচ্ছতা আনতে সাংবাদিক, পুলিশ, চিকিৎসক ও সাধারণ নাগরিকদের জন্য পৃথিবীর অন্য দেশের মতো ‘পোস্টাল ব্যালট’ বা আগাম ভোটের বিধান চালুর প্রস্তাব করেন। সহিংসতা রোধ, বাজার নিয়ন্ত্রণ, নির্বাচন পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান মঞ্জু। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার নাকভির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে ভারত

1

তুরস্কে গ্যাস পাইপলাইনে হামলার সম্ভাবনা, সতর্ক করলেন পুতিন

2

২৮ দিনে প্রবাসী আয় ২৯৪ কোটি ডলার

3

২ আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

4

খালেদা জিয়ার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়: খোকন

5

বাইপাইল নয়, আজকের ভূমিকম্পের উৎপত্তিও নরসিংদীতে

6

২১তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করছে বুলগেরিয়া

7

ছেলের কোলে চেপে ভোট দিলেন শতবর্ষী শুনাভান

8

ইসরায়েল মধ্যপ্রাচ্যের প্রধান নিরাপত্তা হুমকি: ফিদান

9

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

10

কৃষক দলের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

11

তুরস্কে যেভাবে বিধ্বস্ত হলো লিবিয়ার সেনাপ্রধানকে বহনকারী বিম

12

মির্জা ফখরুলের আসনে আসছেন তারেক রহমান

13

কুবি পরিদর্শন করল জাইকা প্রতিনিধি দল, যৌথ গবেষণায় নতুন সম্ভা

14

রমজানে বিভাজন দূর করুন, সাহায্য পৌঁছে দিন: জাতিসংঘ মহাসচিব

15

‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬’-এ কে কোন পুরস্কার জিতলেন?

16

বিবিসির খবর / পাকিস্তানি প্লেয়ারদের দ্য হান্ড্রেডে ভারতীয় মা

17

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প

18

রক্তে ভাসছে দিল্লি, বিদেশ সফরে মোদি

19

তুরস্কের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাস প্রতিনিধি দলের সাক্ষ

20