Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্যারাগুয়ের প্রেসিডেন্টকে ট্রাম্প বললেন, আপনি সুদর্শন পুরুষ কিন্তু আমার পছন্দ নারী

আন্তর্জাতিক ডেস্ক : গাজা পরিকল্পনার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’ গঠন করছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে কথিত এই শান্তি পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী পর্বে ট্রাম্প নিজের প্রসংসা, অন্যদের তুচ্ছ-তাচ্ছিল্য করা ও হুমকি দেওয়ার নিজের রীতি অনুসরণ করেননি, বরং তিনি উপস্থিত বিশ্বনেতাদের ব্যাপক গুণগান গেয়েছেন।

ধারণা করা হচ্ছিল, ট্রাম্পের বক্তব্য সম্ভবত বেশ দীর্ঘ হবে, কারণ তিনি মূলত পূর্বনির্ধারিত পাণ্ডুলিপির বাইরে গিয়ে তার দ্বিতীয় মেয়াদের প্রথম বছরের সাফল্য নিয়ে আলোচনা করছেন। কিন্তু তিনি তা না করে একে একে ‘বোর্ড অব পিস’-এর উদ্বোধনী সভায় উপস্থিত বিশ্বনেতাদের স্বাগত জানান। তাদের ধনসম্পদের প্রশংসা করেন এবং তাদের ক্ষমতা ও সৌন্দর্য্যের তারিফ করেন। ক্রমানুসারে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে অভিবাদন জানিয়ে ট্রাম্প তাকে একজন ‘তরুণ ও সুদর্শন ব্যক্তি’ হিসেবে অভিহিত করেন।

উপস্থিত অতিথিদের মৃদু হাসির মধ্যে ট্রাম্প বলেন, ‘তরুণ এবং সুদর্শন হওয়া সবসময়ই ভালো। তবে তার মানে এই নয় যে আমাদের আপনাকে পছন্দ করতে হবে। আমি তরুণ ও সুদর্শন পুরুষদের পছন্দ করি না। আমি পছন্দ করি নারীদের। পুরুষদের প্রতি আমার কোনো আগ্রহ নেই।’

অতীতে ট্রাম্প বিভিন্ন অনুষ্ঠানে বিশ্বনেতাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করলেও সাধারণত তিনি ‘গুড-কপ, ব্যাড-কপ’ কৌশল অবলম্বন করেছেন—স্বার্থ অনুযায়ী কখনো প্রশংসা, কখনো হুমকি। তবে বৃহস্পতিবার উপস্থিত নেতারা ট্রাম্পকে তার সবচেয়ে আন্তরিক রূপেই দেখেন। এমনকি উপস্থিত কিছু নেতার মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনার কোনো ইঙ্গিত ছিল না।

একেবারের হুমকি ধমকি দেননি সেটাও বলা যাবে না, যারা ওয়াশিংটনে শান্তি পর্ষদের উদ্বোধনী বৈঠকে অংশ নেননি, তাদের উদ্দেশে ট্রাম্প সতর্কবার্তা দিয়ে বলেন, ‘আমার সঙ্গে চালাকি করা যাবে না।’

সেপ্টেম্বরে গাজা পুনর্গঠনের লক্ষ্যে ট্রাম্প যে ফোরাম গঠন করেন এবং যা তিনি বৈশ্বিক সংঘাত সমাধানের প্ল্যাটফর্মে রূপান্তর করতে চান, তাতে যোগ দিতে কয়েকজন গুরুত্বপূর্ণ মার্কিন মিত্র অস্বীকৃতি জানিয়েছে। সমালোচকদের মতে, এটি জাতিসংঘের কাজের সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে।

প্যারাগুয়ের প্রেসিডেন্টকে নিয়ে এমন মন্তব্যের কারণ কী

প্যারাগুয়ের ৫২তম এবং বর্তমান রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনার জন্ম ১৯৭৮ সালে। ৪৭ বছর বয়সি এই  অর্থনীতিবিদ একজন সুদর্শন, মার্জিত ও ক্যারিশম্যাটিক তরুণ রাজনীতিবিদ হিসেবে বেশ পরিচিত। 

তিনি ২০২৩ সাল থেকে দায়িত্ব পালন করছেন এবং তার ব্যক্তিত্বে আধুনিক ও পেশাদার রাজনীতিকের ছাপ স্পষ্ট। তারুণ্যদীপ্ত চেহারা এবং সুশৃঙ্খল ভাবমূর্তি প্যারাগুয়ের রাজনীতিতে তাকে আলাদা পরিচিতি দিয়েছে। 

সূত্র: টাইমস অব ইসরাইল।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি

1

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

2

আফগানিস্তানে তুষারপাত ও ভারি বৃষ্টিতে ৬১ জনের মৃত্যু

3

নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়

4

‘আমি ক্ষমাপ্রার্থী’, দল বদলের বিষয়ে রাশেদ খাঁন

5

৬৭ বছরের অবসান ঘটিয়ে জম্মু-কাশ্মিরের ইতিহাস

6

প্রতিকূল পরিবেশেও বেগম রোকেয়া ছিলেন অগ্রগতির অদম্য প্রতীক: ত

7

এবার অর্থ প্রতারণা মামলায় নাম জড়াল রাহুলপত্নী আথিয়ার

8

নেইমারের প্রাক্তনের প্রেমে মজেছেন শন মেন্ডেজ

9

রোজায় এলপিজি সংকট মেটাতে দুই মাসের লক্ষ্যমাত্রা

10

নতুন পে স্কেলে গ্রেড কমানোর প্রস্তাব, সর্বনিম্ন বেতন কত হতে

11

ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহ

12

বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ

13

ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও ১৯ বসতি স্থাপনের অনুমতি ইসরাইলের

14

জামানত হারালেন টাঙ্গাইলের ২ নারী প্রার্থী

15

যে আসন থেকে লড়বেন মঈন খান

16

পাকিস্তান দলে রিজওয়ানকে বাইরে রেখে রদবদলের আভাস

17

এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন তারেক রহমান

18

বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে?

19

দেশ ও দেশের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: ড. জালাল

20