Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেইমারের প্রাক্তনের প্রেমে মজেছেন শন মেন্ডেজ

ডেস্ক নিউজ : কানাডিয়ান সংগীতশিল্পী শন মেন্ডেজ এবার তার নতুন প্রেমের খবর প্রকাশ্যে আনলেন। সম্প্রতি এই গায়ককে লস অ্যাঞ্জেলেসে ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী ব্রুনা মারকুইজিনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত ভাগাভাগি করতে দেখা গেছে। বিষয়টি সংবাদের শিরোনাম হওয়ার পরই মেন্ডেজ তাদের প্রেমের বিষয়টি নিশ্চিত করেছেন।  এর মধ্য দিয়ে অবশেষে তাদের সম্পর্ক নিয়ে চলমান কয়েক সপ্তাহের জল্পনার অবসান ঘটল।

ই! নিউজের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি সুপার শপে কেনাকাটার সময় এই জুটিকে একাধিকবার একে অপরকে আলিঙ্গন করতে দেখা যায়।  সেখানে তারা দুজনেই ছিলেন স্বাচ্ছন্দ্য ও প্রফুল্ল। কিছু কিছু সময়ে গায়ককে অভিনেত্রীর পেছন থেকে তাকে জড়িয়ে ধরতেও দেখা যায়। গত ডিসেম্বরে ‘স্টিচেস’ খ্যাত গায়ক ও ‘ব্লু  বিটল’ অভিনেত্রীর প্রেমের গুঞ্জন প্রথম সামনে আসে।  সেসময়ে তাদের একসঙ্গে ব্রাজিলে ছুটি কাটাতে দেখা গিয়েছিল। ২০২৩ সালে বিগ ব্রাদার ইউকে–এর প্রাক্তন প্রতিযোগী চার্লি ট্র্যাভার্সের সঙ্গে মেন্ডেজের সম্পর্কের খবর প্রকাশের পর এটিই তার প্রথম প্রকাশ্যে স্বীকৃত প্রেমের সম্পর্ক বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, অভিনেত্রী ব্রুনা মারকুইজিন তার অভিনয়ের থেকেও বেশি পরিচিত ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের সঙ্গে সম্পর্কের কারণে। ২০১২ সাল থেকে নেইমারের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ব্রাজিলিয়ান ব্রুনা। ২০১৪ সালে তাদের প্রেমের সম্পর্কে একবার ফাটলও ধরেছিল। তবে সেই ফাটল ধরা প্রেমে ফের জোড়াও লেগে যায়। কিন্তু চারবছর একসঙ্গে থাকার পর তারা ঠিক করেন আলাদা হয়ে যাবেন। ২০১৮ সালে তারা আলাদা হয়ে যান।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল্ডেন বুট হাতে পেয়ে এমবাপে বললেন, ‘অনেকবার জিততে চাই’

1

রেকর্ড গড়া জো রুটকে নিয়ে অস্ট্রেলিয়ান গণমাধ্যমের উপহাস

2

লেবানন এখন ‘প্রধান যুদ্ধক্ষেত্র’: ইসরাইলি সেনাপ্রধান

3

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের চাহিদা আকাশছোঁয়া, বাড়ছে দাম

4

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

5

‘উপযুক্ত সময়ে’ ভেনেজুয়েলায় নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার মাচাদোর

6

যে কারনে কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি'র ঘোষিত প্রার্থী বদলের দাবী

7

ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু

8

তরুণদের জন্য মেধা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়া হবে: সালাহউ

9

প্যারাগুয়ের প্রেসিডেন্টকে ট্রাম্প বললেন, আপনি সুদর্শন পুরুষ

10

২২ হাজার কোটিতে বেঙ্গালুরুর মালিকানা বদল

11

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

12

তৌহিদী জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে: রুমিন ফারহা

13

প্রয়োজন হলে হিজবুল্লাহর যেকোনো অবস্থানে হামলা চলবে: নেতানিয়া

14

বিভিন্ন এলাকায় আ.লীগ কার্যালয় খোলার সাহস কোথায় পেল, প্রশ্ন ম

15

নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী

16

‘মাদক চক্রের নেতার’ সঙ্গে বৈঠকে সম্মানিত বোধ করছেন ট্রাম্প!

17

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরই রাশিয়ার সাথে সামরিক মহড়ায়

18

গাজা মিশনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার : পর

19

স্বর্ণের বাজারে ঊর্ধ্বগতি, দাম বাড়ল আবার

20