Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা নিয়ে যে বার্তা

ডেস্ক নিউজ : ধীরে ধীরে বাড়তে শুরু করেছে রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলের দিন-রাতের তাপমাত্রা। এরমধ্যে আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ দিনের তাপমাত্রাও আগের মতোই কিছুটা বেশি থাকতে পারে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধের এ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
 
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
 
আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৭ মিনিটে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক উত্তেজনা বাড়ছে

1

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

2

যুক্তরাজ্যে স্থায়ী হতে অপেক্ষা করতে হবে ২০ বছর

3

টি-টোয়েন্টিতে যে রেকর্ড শুধুই শামার জোসেফের

4

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

5

ইসরাইলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের আছে: তুর্কি পররা

6

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে রৌমারীতে মশাল

7

তৃণাকে ছাড়াই থাইল্যান্ডে ‘সোলো ট্রিপ’ নীলের

8

বিদেশ থেকে কতটুকু স্বর্ণ আনতে পারবেন

9

তিন বিভাগে বৃষ্টির আভাস

10

দিনাজপুরে সড়ক বিভাগের অভিযান ৫০০ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উচ

11

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯২৬৫

12

লাতিন আমেরিকার চার দেশের শুল্ক কমানোর সিদ্ধান্ত ট্রাম্পের

13

আইসিসির ভোটে বাংলাদেশের পাশে ছিল শুধু একটি দেশ

14

পাকিস্তান ও আফগানিস্তানের তরুণ তারকাকে দলে টানল নোয়াখালী

15

হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্ট

16

এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের

17

সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: মির্জা ফখরুল

18

দেড় দশক পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: নাহিদ

19

শাহরুখের সঙ্গে অভিনয় করতে চান অস্কারজয়ী উইল স্মিথ

20