Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক : ২১ ফেব্রুয়ারি, ২০২৬। আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে। এতে কয়েকজন ছাত্র শহীদ হন। তাদের মধ্যে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার অন্যতম। তাই দিনটিকে শহীদ দিবস বলা হয়ে থাকে। প্রতিবছরের মতো এবারও এসব বীর সন্তানকে শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি।

সবাই নিজ নিজ অবস্থান থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। শহীদদের শ্রদ্ধা জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজারা। সামাজিক যোগাযোগমাধ্যমে, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি প্রতীকী ছবি পোস্ট করেছেন সাকিব। সেখানে লেখা, '২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।'
 
 
 
অন্যদিকে, তামিম একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।' মাশরাফি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন, 'সকল ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।'পেসার তাসকিন আহমেদ লিখেছেন, '২১ মানে প্রতিবাদ। ২১ মানে আত্মমর্যাদার ঘোষণা। ২১ মানে পৃথিবীর বুকে প্রথম ভাষার জন্য আত্মদান। বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়।' 
 
সৌম্য সরকার লিখেছেন, 'রক্তে লেখা যে ইতিহাস, তা কখনো মুছে যায় না। একুশ আমাদের আত্মমর্যাদা, আমাদের অস্তিত্ব। মাতৃভাষার অধিকার আদায়ের সেই ত্যাগ আজও আমাদের শক্তি দেয়, সাহস দেয়।'শরীফুল ইসলাম লিখেছেন, 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ভাষাশহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।' 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অতিরিক্ত টহল তৎপরতা এবং চেকপোষ্ট স্থাপন॥

1

খালেদা জিয়ার জন্য জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দোয়া

2

ঘোড়ার গোশত খাওয়া যাবে, কী বলে ইসলাম?

3

যেভাবে ঈদে টানা ১০ দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা

4

আরও খারাপ কিছু হতে পারতো, কাজ করতে দিন: ট্রাম্প

5

নাগরিকরা নিজে পরিবর্তন না হলে পরিবর্তন আসবে না: রিজওয়ানা হাস

6

লন্ডন থেকে ফিরেই হাদিকে দেখতে গেলেন জামায়াত আমির

7

নদীর উপর নির্মিত প্রকল্প পরিবেশগত ক্ষতি ডেকে আনছে : উপদেষ্টা

8

মায়ামি নাকি উরুগুয়ে- ভবিষ্যৎ নিয়ে দোটানায় সুয়ারেজ

9

গণতান্ত্রিক ধারায় ফিরতে নির্বাচনের বিকল্প নেই: মির্জা ফখরুল

10

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত’ এমন প্রচারণায় যা বললেন মির্জ

11

নুর-সাকিকে সরকারে টেনে রাজপথের বিরোধ সামলানোর ছক?

12

স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত

13

হাদির অবস্থা অপরিবর্তিত, উন্নতি হলে বিদেশে নেওয়ার পরিকল্পনা

14

মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদ

15

বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয় : তৌহিদ হোসেন

16

গিল ও জিতেশ শর্মাকে বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ দল

17

খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা

18

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

19

হঠাৎ কেন সাকিবকে ফেরাতে তৎপর বিসিবি

20