Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

আন্তর্জাতিক ডেস্ক : আবর নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদন মতে, ঘটনাটি গত বৃহস্পতিবারের (২৫ ডিসেম্বর)। আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মসজিদ আল হারাম নামে পরিচিত গ্র্যান্ড মসজিদের ওপরের তলা থেকে এক ব্যক্তি লাফিয়ে পড়েন। মসজিদের নিরাপত্তার জন্য মোতায়েন বিশেষ বাহিনী জানায়, তারা এ ঘটনার দ্রুত সাড়ায় দেয় এবং ওই যুবককে মাটিতে পতনের হাত থেকে রক্ষা করে। এতে একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হন।
 
কর্তৃপক্ষ জানায, ওই যুবক এবং নিরাপত্তা কর্মকর্তা উভয়কেই চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও সম্পন্ন করা হয়। মসজিদে হারামের নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গ্র্যান্ড মসজিদের ওপরের তলা থেকে একজন ব্যক্তির আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।’
 
আরও বলা হয়, ‘একজন নিরাপত্তা কর্মকর্তা মাটিতে পড়ে যাওয়ার মুহূর্তে তাকে আটকাতে গিয়ে আহত হন। উভয় ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণের জন্য স্থানান্তর করা হয় এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।’
 
গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শেখ ড. আবদুর রহমান আস সুদাইস এই ঘটনায় প্রতিক্রিয়া জানান এবং হজযাত্রীদের ‘বিধিবিধান ও নির্দেশাবলী মেনে চলা, মসজিদের পবিত্রতাকে সম্মান করার, সঠিক ইসলামি রীতিনীতি পালন করার এবং ইবাদত ও আনুগত্যে আত্মনিয়োগ করার’ আহ্বান জানান।
 
তিনি আরও বলেন, ইসলামি আইনের লক্ষ্যগুলোর মধ্যে একটি হলো জীবন রক্ষা করা এবং ধ্বংসের মুখে না ফেলা, যেমন আল্লাহ সর্বশক্তিমান বলেছেন: ‘এবং তোমাদের নিজের হাতে নিজেদের ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।’
 
সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফ শুক্রবার (২৬ ডিসেম্বর) আত্মহত্যার চেষ্টাকারী যুবককে বাঁচাতে গিয়ে আহত নিরাপত্তারক্ষী রায়ান বিন সাঈদ বিন ইয়াহইয়া আল-আহমাদের সাথে দেখা করেন এবং তার সাহসিকতার প্রশংসা করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোট দিলেন বিএনপি ও জামায়াতের প্

1

আইসিসিকে হাজার কোটি টাকার ক্ষতি থেকে বাঁচাল পাকিস্তান

2

দুই বিদেশি তারকাকে দলে ভেড়ালো চট্টগ্রাম

3

তিক্ততার মাঝেই মুখোমুখি শাহরুখ-হৃতিক, সেদিন কী ঘটেছিল?

4

প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর অঙ্গীকার নুরের

5

ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার

6

ইরানে এখন এক কেজি মাংসের দাম এক কোটি রিয়াল

7

তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের একটা কনফিডেন্স বুস্ট

8

ভারত থেকে বিনিয়োগ তুলে নিয়েছে ম্যান সিটির মালিকপক্ষ

9

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক টাস্কফোর্স অভিযান পরিচ

10

পরীমনির সেই ‘আপত্তি’ কাটিয়ে ফের রাজের নায়িকা মিম

11

আজকের স্বর্ণের দাম: ৬ নভেম্বর ২০২৫

12

শুধু মুসলমান বলেই ভয়াবহ পরিস্থিতির শিকার রোহিঙ্গারা

13

বাংলাদেশের সমস্যার সমাধানে আইসিসি সভায় ভোটাভুটি

14

শেষ বলে ছক্কায় সিলেটের অবিস্মরণীয় জয়

15

শহীদ ওসমান হাদিদের ঋণ শোধে যে প্রত্যয় তারেক রহমানের

16

এ্যাশেজ টেস্টের প্রথম ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা

17

ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?

18

যার অপেক্ষায় বাংলাদেশ, তিনি ফিরছেন: আমীর খসরু

19

দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করা একটি চ্যালেঞ্জ : পানিসম্পদমন্ত

20