Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারত থেকে বিনিয়োগ তুলে নিয়েছে ম্যান সিটির মালিকপক্ষ

স্পোর্র্টস ডেস্ক : কয়েক দিন ধরে গুঞ্জন চলছিল, শেষ পর্যন্ত তা-ই সত্যি হলো। ম্যানচেস্টার সিটি ফুটবল গ্রুপ (সিটি ফুটবল গ্রুপ বা সিএফজি) মুম্বাই সিটি এফসির সঙ্গে তাদের সম্পর্ক শেষ করার ঘোষণা দিয়েছে। ভারতীয় ঘরোয়া ফুটবলে বড় স্বপ্ন নিয়ে প্রবেশ করা সিএফজি মাত্র পাঁচ বছরের মধ্যে সব বিনিয়োগ তুলে নিল।

২০১৯ সালের নভেম্বরে সিএফজি মুম্বাই সিটির ৬৫ শতাংশ মালিকানা কিনেছিল। তখন আশা করা হয়েছিল, বিশ্বমানের এই ক্লাব ভারতের ফুটবলের দৃশ্যপট পুরোপুরি বদলে দেবে। কিন্তু পাঁচ বছরের মাথায় তারা শেয়ার ফেরত দিয়েছে ক্লাবের প্রাক্তন মালিক রণবীর কাপুর এবং বিমল পারেখের কাছে, ফলে মুম্বাই সিটি আবারও পুরোপুরি ভারতীয় মালিকানাধীন হলো।

এই পাঁচ বছরে মুম্বাই সিটি মাঠের লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে—দুবার আইএসএল লিগ শিল্ড ও আইএসএল কাপ জিতেছে। তবুও প্রশাসনিক জটিলতার কারণে মাঠের সাফল্য ফ্যাকাশে হয়ে গেছে।

সিএফজি আইএসএলের অস্থিতিশীলতাকেই বিদায়ের মূল কারণ হিসেবে দেখিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, লিগের ভবিষ্যৎ খুবই অনিশ্চিত। পরের মৌসুম কখন শুরু হবে, তা কেউ জানে না। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিশ্বাসী এই গ্লোবাল গ্রুপ এমন পরিস্থিতিতে আর বিনিয়োগ করতে রাজি নয়।

আইএসএল এখন জটিল অবস্থায় পড়ে গেছে। ২০২৫-২৬ মৌসুম গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও, এআইএফএফ ও বাণিজ্যিক অংশীদার এফএসডিএলের দ্বন্দ্বের কারণে লিগ থমকে আছে। নতুন টেন্ডার আনা হলেও কোনো কোম্পানি লিগ পরিচালনায় আগ্রহ দেখায়নি। ক্লাবগুলো লিগ চালানোর প্রস্তাব দিয়েও ব্যর্থ হয়েছে। ফলে আইএসএল এখন ‘অচলাবস্থা’তে, যেখানে খেলোয়াড় ও বিনিয়োগকারীরা অন্ধকারে পথ খুঁজছে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ ঠেকাতে মাঠে থাকবে সব দল

1

‘বিশ্বকাপে এসো না, তোমরা মার খাবে’- পাকিস্তানকে খোঁচা ভারতের

2

কুওমোকে সমর্থন ট্রাম্পের, মামদানি জয়ী হলে নিউ ইয়র্ক সিটির

3

কোহলির বিশ্বরেকর্ড ভেঙে দিলেন বাবর

4

বিদেশ থেকে কতটুকু স্বর্ণ আনতে পারবেন

5

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

6

‘রোহিত-কোহলিকে ছাড়া বিশ্বকাপ জিতবে না ভারত’

7

চাইনিজ তাইপেকে হারিয়ে আবারও শিরোপা জিতল ভারত

8

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

9

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

10

‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না- এগুলো মিথ্যা প্

11

মালয়েশিয়ায় ব্যালট পেতে চরম বিড়ম্বনার শিকার প্রবাসীরা

12

ভোটারপ্রতি কত টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী, জানা গেল

13

ইরানের ক্ষেত্রে ব্যবহারের জন্য বিভিন্ন গোপন ও সামরিক বিকল্প

14

নির্ধারিত সময়ে পে স্কেলের সুপারিশ জমা না দিলে ডিসেম্বরে বৃহত

15

একীভূত প্রক্রিয়ায় থাকা ৫ ব্যাংকের বোর্ড বিলুপ্ত

16

রাশিয়া-ইউক্রেন সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে

17

বাংলাদেশকে ভুল পথে নিয়েছে পাকিস্তান, দাবি ভারতীয় ক্রিকেটারের

18

মালিঙ্গার বিশ্বাস, আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা

19

রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর

20