Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোদির বিরুদ্ধে বাঁশি নিয়ে নামলেন বিজয়

আন্তর্জাতিক ডেস্ক : রাজনীতিতে আসার পর থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সোচ্চার থালাপতি বিজয়। দক্ষিণী সিনেমার সুপারস্টার এখন রাজনীতির মঞ্চে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধানমন্ত্রীর জন্য নতুন আতঙ্ক। 

তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) নামে রাজনৈতিক দল তৈরি করেছেন বিজয়। সেই দলের প্রতীক হিসেবে পেয়েছেন বাঁশি। এককভাবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লড়াই করার ঘোষণার মধ্য দিয়ে বিজয় এখন তামিলনাড়ুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন মোদির জন্য। 

বিজেপি যেখানে হিন্দুত্ববাদ ও কেন্দ্রীকরণের রাজনীতি করে, সেখানে বিজয়ের দল টিভিকের আদর্শ ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় ও বামপন্থা। তামিলনাড়ুর মাটির রাজনৈতিক বাস্তবতায় এই আদর্শগুলো মোদির কেন্দ্রীয় নীতির জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।

রোববার (২৫ জানুয়ারি) তামিলনাড়ুর মহাবালিপুরমে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের রাজ্য ও জেলা স্তরের নির্বাহী ক্যাডারদের নিয়ে আয়োজিত এক পরামর্শ সভায় বিজয় বলেন, ‘আমরা কোনো চাপের কাছে মাথা নত করি না। এই মুখটা দেখে কি মনে হয়, চাপের কাছে নত হবে?’

টিভিকের শক্তিশালী সাংগঠনিক কাঠামো এবং লাখো মানুষের সমর্থন মোদির রাজনীতির বিরূদ্ধে নতুন শক্তি। রাজনীতির ময়দানে নেমে বিজয়ও মুখোমুখি হচ্ছেন অনেক জটিলতা আর কূটচালের। এমনকি তার সিনেমা নিয়েও মোদি ও তার জোটের অংশ ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রিত প্রশাসনের হেনস্তার শিকার হচ্ছেন নায়ক। তবে বিজয় তাতে দমে যাওয়ার পাত্র নন বলে জানিয়েছেন।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন বিজয়। তার রাজনৈতিক দল টিভিকে ইতোমধ্যে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে। সম্প্রতি রাজ্য ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিজয় এবং দলের প্রতীক হিসেবে বাঁশি উন্মোচন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিনেমার মুক্তি নিয়ে এই জটিলতার পেছনে রয়েছে রাজনৈতিক সমীকরণ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর মিরপুরে বস্তিতে আগুন

1

৫০তম বিসিএস প্রিলি চলছে, ২ লাখ ৯০ হাজার চাকরিপ্রার্থী

2

বিশ্বকাপের আগে ব্রাজিলের নরওয়ে পরীক্ষা!

3

গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে কী বলছে রাশিয়া?

4

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভোট দেওয়ার বিষয়ে যা জানা গেল

5

আয়ারল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলা

6

যে ৬ আসনে এনসিপির প্রার্থীরা বিজয়ী

7

বিবিসির খবর / পাকিস্তানি প্লেয়ারদের দ্য হান্ড্রেডে ভারতীয় মা

8

সংবিধানে পঞ্চদশ সংশোধনী: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুন

9

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৩

10

তুরস্কে যেভাবে বিধ্বস্ত হলো লিবিয়ার সেনাপ্রধানকে বহনকারী বিম

11

নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান?

12

২৬ দিনে প্রবাসী আয় হলো ২৭১ কোটি ডলার

13

সংসদে সংরক্ষিত নারী আসন ৩৫টি, বিএনপি-জামায়াতের ভাগে কয়টি?

14

যুক্তরাষ্ট্রে প্রভাব হারাচ্ছে ইসরাইল?

15

আজকের মুদ্রার রেট: ২০ নভেম্বর ২০২৫

16

৬০ বছর বয়সে কত টাকার মালিক সালমান খান?

17

নির্বাচন নিয়ে জামায়াত মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে: মির্

18

খনিজ সম্পদের নতুন ‘পাওয়ার হাউস’ হওয়ার পথে সৌদি

19

সিনেমায় লুক নিয়ে ট্রলের শিকার, জবাব দিলেন সালমান খান

20