Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

হার্দিকের মায়ের সঙ্গে যে কথা বললেন তার প্রেমিকা

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়া জনপ্রিয় মডেল-অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি সেই সম্পর্কে সিলমোহরও দিয়েছেন এ ক্রিকেট তারকা। এবার প্রেমিকাকে মায়ের সঙ্গে কথাও বলিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া।

সম্প্রতি মাহিকা শর্মা একটি স্ক্রিনশট শেয়ার করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। সেখানে দেখা যায়, ভিডিওকলে হার্দিকের মা নলিনী পান্ডিয়ার সঙ্গে কথা বলছেন তিনি। ক্যাপশনে মাহিকা লিখেছেন—ভৌগোলিক দূরত্বের মধ্যেই মিলল দর্শন।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে হার্দিকের মায়ের হাসিমুখ দেখে নেটিজেনদের বক্তব্য— হবু পুত্রবধূকে পছন্দ হয়েছে শাশুড়ি মায়ের। কিছু দিন আগেই হার্দিক ও মাহিকার বাগদানের গুঞ্জন ছড়িয়েছিল। হার্দিকের মায়ের সঙ্গে মাহিকার এই ছবি দেখে অনুরাগীরা মনে করছেন— খুব শিগগির দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন হার্দিক পান্ডিয়া।

মাহিকার অনামিকায় হীরের আংটি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তাদের নিয়ে এহেন জল্পনা দেখে মাহিকা শর্মা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে লিখেছিলেন— ‘সামাজিক মাধ্যম দেখে ভাবছি— আমার বাগদান হয়ে গেছে। কিন্তু আমি শুধু সুন্দর গহনা পরতে ভালোবাসি।’ 

আসলে মাহিকা একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি ও হার্দিক মোটেই বাগদান সারেননি। যদিও একে অপরের সঙ্গ উপভোগ করছেন। হার্দিকের সঙ্গে একান্ত ব্যক্তিগত মুহূর্তের বেশ কিছু ঝলকও তিনি মাঝেমধ্যে শেয়ার করে নেন সামাজিক মাধ্যমে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

1

ইমরান খানের পক্ষে আওয়াজ তুলেছেন পাকিস্তানের কিংবদন্তিরা

2

তারকাদের চলমান বিলাস, কার ভ্যান সবচেয়ে দামি!

3

শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়

4

১৬টি অধ্যাদেশ নিয়ে কোনো অস্বচ্ছতা নেই

5

ভারতের-রাজনীতিতে-বিজেপির-কৌশল-ও-কংগ্রেসের-বিপর্যয়:

6

ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ বর্জনের ঘোষণা নেতানিয়াহু সরকারে

7

টিভিতে আজকের খেলা

8

প্রার্থীদের নির্বাচনী হলফনামা খতিয়ে দেখবে দুদক

9

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে বিসিসিআই

10

আমির-অরিজিৎ গভীর রাতে কলেজে প্রবেশ করায় বিতর্ক

11

ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল কিনবে সরকার

12

‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়াচ্ছেন রণবীর সিং

13

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে নিয়ে আসিফ মাহমুদের মন্তব্য

14

সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে আরও উদ্যোগ প্রয়োজন : ঢাবি উপা

15

মিয়ানমারে মধ্যরাতে ভূমিকম্প অনুভূত

16

বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

17

মক্কায় গেছেন পূর্ণিমা

18

ঘুস নেওয়ায় সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

19

মা-বাবার মতোই প্রেম করে বিয়ে করলেন মাহাদিয়া

20